আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড়

কুমিল্লার নাঙ্গলকোটে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘মা সমাবেশ’ অনুষ্ঠানের ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামসংবলিত স্লোগান ব্যবহার করায় সমালোচনা তৈরি হয়েছে।


গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত ‘মা সমাবেশ’ অনুষ্ঠানে ব্যবহৃত ব্যানারে লেখা ছিল—‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ।’ বিষয়টি নজরে আসার পর ব্যানারে থাকা ‘শেখ হাসিনা’ শব্দ দুটি কলম দিয়ে মুছে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে বিদ্যালয় ভবনে এ ‘মা সমাবেশ’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাঙ্গলকোট উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মুমিন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি মাস্টার বেলায়েত হোসেন, জোড্ডা পশ্চিম ইউনিয়ন যুবদলের সভাপতি শাখাওয়াত হোসেন সুজন, জোড্ডা পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বেল্লাল হোসেনসহ ইউনিয়ন বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

ব্যানারে শেখ হাসিনার নামসংবলিত স্লোগানটি দেখতে পাওয়ার পর বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা ও সমালোচনা শুরু হয়। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ ব্যানারে থাকা ওই শব্দ দুটি মুছে দেয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফেজ সাইদুল ইসলাম বলেন, ‘পুরোনো ব্যানার দিয়ে অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। তাই প্রথমে বিষয়টি কারও নজরে আসেনি। পরে নজরে আসার সঙ্গে সঙ্গে কলম দিয়ে “শেখ হাসিনা” শব্দ দুটি মুছে দেওয়া হয়েছে।’

নাঙ্গলকোট উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মুমিন বলেন, ‘এটি একটি লোগো। আমরা যারা অনুষ্ঠানে গিয়েছি, লোগোর দিকে আমাদের তাকানো হয়নি।’

উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, ‘ব্যানারে এমন স্লোগান রাখা ঠিক হয়নি। এ বিষয়ে প্রাথমিকভাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে তলব করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান বলেন, ‘বিষয়টি তদন্ত করে শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আরও খবর