নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঢাকায় জাতীয় সমাবেশে যোগ দিবে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের ১০ হাজার নেতাকর্মী

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, জুলাই গণ-অভ্যুথানের সংঘটিত গণহত্যার বিচার ও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করাসহ সাত দফা দাবিতে শনিবার ঢাকার সরোওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ আয়োজন করেছে জামায়াতে ইসলামী। সমাবেশ সফল করার লক্ষ্যে ইতোমধ্যে ঢাকার উদ্দেশ্যে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের দশ হাজার জামায়াত-শিবির নেতাকর্মী যাত্রা করেছে। শুক্রবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারী মু. বেলাল হোসাইন। জানা গেছে, গত বছরের জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুথানে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তবর্তী সরকার দায়িত্ব নেয়। আগামী বছর জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে করতে জামায়াত ৭ দফা দাবি জানিয়ে আসছিল। দাবিগুলো হলো; নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা, নির্বাচনের আগে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার, সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের মৌলিক সংস্কার নিশ্চিত, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, জুলাই আহতদের চিকিৎসা, পিআর পদ্ধতিতে নির্বাচন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে যথাযথ পদক্ষেপ। দাবিগুলো বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণ, বিশ^ব্যাপী ম্যাসেজ দিতে ও জনগণের কাছে পোঁছাতে জামায়াত ঢাকার সরোওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের ডাক দেয়। সমাবেশ সফল করতে সারাদেশের ন্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা জামায়াত ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ইতোমধ্যে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পোস্টার লাগানো হয়েছে উপজেলার সর্বত্র। এছাড়া সমাবেশে উপস্থিত হতে সোস্যাল মিডিয়ায় দাওয়াতী কাজ চলমান রেখেছে নেতাকর্মীরা। চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান ও সেক্রেটারী মু. বেলাল হোসাইন শুক্রবার বিকেলে বলেন, কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ তাহেরের নির্দেশে ঢাকায় সমাবেশের উদ্দেশ্যে ১২০টি হাইয়েস মাইক্রোবাস ও ৮০টি বাস ছাড়াও ব্যক্তিগত প্রাইভেটারে করে নেতাকর্মীরা যাচ্ছে। এছাড়াও বৃহস্পতিবার থেকে অনেকে সমাবেশে উপস্থিত হওয়ার জন্য আত্মীয় স্বজনের বাসায় অবস্থান করছেন।
আরও খবর