নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চৌদ্দগ্রামে পঙ্গু নারীকে হুইল চেয়ার উপহার দিল স্বপ্ন পূরণ ফাউন্ডেশন

রহিমার বিয়ে হয়েছিল রংপুর। কুমিল্লার চৌদ্দগ্রামে বাপের বাড়িতে বেড়াতে এসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হায়দারপুল নামক স্থানে দুর্ঘটনায় পায়ে আঘাত পান। সেই আঘাত না সারায় পায়ের গোড়ালি থেকে কেটে ফেলতে হয়। কয়েকমাস পর স্বাভাবিকভাবে চলাচল করতে না পারা রহিমাকে ত্যাগ করে স্বামী। তিন সন্তানের জননীর ঠাঁই হয় উপজেলার বাতিসা ইউনিয়নের পাটানন্দী গ্রামের দরিদ্র ফিরোজা বেগমের কাছে। ভুমিহীন ফিরোজা বেগম বর্তমানে ভাড়া থাকেন পূর্ব চান্দিশকরা গ্রামে। এক রুমের ভাড়া বাসায় ফিরোজা বেগম মেয়ে ও নাতী নাতনীদের নিয়ে থাকেন। মানুষের দয়াদাক্ষিণ্যে কোনরকম চলছে তাদের জীবন। একটি হুইল চেয়ার না থাকায় দীর্ঘদিন রহিমার চলাফেরায় সমস্যা হচ্ছিল। এমন খবর শুনে পঙ্গু রহিমা আক্তারের পাশে দাঁড়ায় স্বপ্ন পূরণ ফাউন্ডেশন। রোববার বিকেলে একটি হুইল চেয়ার তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন স্বপ্ন পূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোশাররফ হোসেন, পরিচালক মনির হোসেন খোকন। চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হোসেন নয়ন, সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহ, আবু বকর সুজন, ইউসুফ মজুমদার, সানোয়ার হোসেন, স্বপ্ন পূরণ ফাউন্ডেশনের সদস্য মোঃ হাসান প্রমুখ। এদিকে হুইল চেয়ার পেয়ে সকলের প্রতি কৃতজ্ঞা জানিয়েছে পঙ্গু রহিমা আক্তার। উল্লেখ্য, সামাজিক ও মানবিক সংগঠন ‘স্বপ্ন পূরণ ফাউন্ডেশন’ প্রতিষ্ঠার পর থেকে দানশীল মানুষদের অর্থ সাহায্যে সমাজের দরিদ্র্য মানুষের কল্যাণে কাজ করছে। অদ্যাবধি পর্যন্ত ১২০টিরও বেশি প্রকল্প সম্পন্ন করেছে সংগঠনটি। ইতোমধ্যে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, দুর্যোগে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ, বিয়ে, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানে সহযোগিতাসহ নানাবিধ কার্যক্রম পুরো উপজেলায় প্রশংসা কুড়িয়েছে।
আরও খবর