নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত এয়াছিন পাটোয়ারীর মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত.

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ইয়াছিন পাটোয়ারীর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পৌর এলাকার চান্দিশকরা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী খোরশেদ আলম পাটোয়ারীর উদ্যোগে তাঁর নিজ বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক হারুন অর রশিদ মজুমদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ একেএম সামছুদ্দিন, থানা মসজিদের সাবেক খতিব সাইয়েদ রাশীদুল হাসান জাহাঙ্গীর, চৌদ্দগ্রাম সরকারি কলেজের ভিপি জাহাঙ্গীর হোসেন, পৌর জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম, নায়েবে আমীর কাজী এয়াছিন, সেক্রেটারী মোশারফ হোসেন ওপেল, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আশিকুর রহমান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মফিজুর রহমান। অধ্যাপক শফিকুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন, পৌর বিএনপির সদস্য সচিব শরীফুল ইসলাম দুলাল, পৌর যুবদলের আহবায়ক মোঃ হাসান, জামায়াত নেতা লিয়াকত শিকদার, পৌর কৃষকদলের আহবায়ক আবদুল মমিন, পৌর মৎসজীবিদলের আহবায়ক মাসুদ রানা সুজন, ব্যবসায়ী মোঃ শহীদসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন ক্বারী আরিফুল ইসলাম। উল্লেখ্য, ২০২০ সালের ৪ ডিসেম্বর শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা ইউনিয়নের বসন্তপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় এয়াছিন পাটোয়ারীসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত অপরজন হলেন, তাঁরই বন্ধু কিং শ্রীপুর গ্রামের ইমরান হোসেন। এয়াছিন পাটোয়ারীর আত্মার মাগফেরাত কামনায় প্রতি বছরই রমজানে ইফতার ও দোয়া অনুষ্ঠান করে ভাই খোরশেদ আলম পাটোয়ারী।
আরও খবর