নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ত্রাণ নিয়ে এগিয়ে আসুন; ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখুন : জসিম উদ্দিন চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 26-08-2024 03:38:35 pm

কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা ইউনিয়ন পশ্চিমের চেয়ারম্যান জনাব, জসিম উদ্দিন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতি ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখার আশা ব্যক্ত করেছেন। 


তিনি আজ ২৬ আগস্ট ( সোমবার ) তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এই আহ্বান জানান। 


তিনি বলেন, আপনারা একবার ত্রাণ দিয়েই আপনাদের কর্মসূচি শেষ করবেন না। আপনাদের কর্মসূচি অব্যাহত রাখুন। বন্যায় বিভিন্ন আশ্রয় কেন্দ্রে থাকা মানুষগুলোকে খাবার খেতে হয়। যা এখানকার মানুষের তুলনায় পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এছাড়া বন্যা ও জলাবদ্ধতার সৃষ্টির কারণে সড়ক-মহাসড়কের সাথে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। এলাকার দোকানপাট গুলোতে খাবার সংকট চলছে। তাছাড়া কিছু সুযোগ সন্ধানী ব্যবসায়ী অতিরিক্তি দামে পণ্য বিক্রয় করছে। 


চেয়ারম্যান জসিম উদ্দিন আরো বলেন, দিন-মজুর ও নিম্ন শ্রেণি পেশার মানুষজন কারও কাছে সহায়তা চাইতেও পারছে না, পরিবারের লোকদের ক্ষুধাও সহ্য করতে পারছেন না।


তিনি আরোও বলেন, এই বন্যা ও জলাবদ্ধতা এক দিনের নয়। এখনও যে অবস্থায় আছে, বৃষ্টি না হলে পরিস্থিতি স্বাভাবিক হতে আরো মাস খানেক সময় লাগবে। তবে সেটি অবস্থান ভেদে কম-বেশি হতে পারে। তাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, অর্থ নয়, ত্রাণ নিয়ে এগিয়ে আসুন। 


উল্লেখ্য, নাঙ্গলকোট উপজেলা ১০নং জোড্ডা পশ্চিম ইউনিয়ন পরিষদের অধীনে ১৩টি গ্রামে প্রায় ২০হাজার লোক পানি বন্দী এবং ৯টি ওয়ার্ডে আশ্রয় কেন্দ্রে প্রায় ৩০০০ লোক অবস্থান করছেন। এর মধ্যে অধিকাংশ পরিবার ৩-৪ ফুট পানির মধ্যে নিমজ্জিত।



আরও খবর