নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুমিল্লা সিটি নির্বাচনে বিভিন্ন স্থানে বাধার অভিযোগ।

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) মেয়র পদে উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকে শুরু হওয়া ভোট কোনো বিরতি ছাড়াই চলবে বিকাল ৪টা পর্যন্ত। নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ভোট হচ্ছে ইভিএম পদ্ধতিতে। সকাল থেকেই ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রে আসতে শুরু করেছেন। তবে শুরুর দিকে ভোটার উপস্থিতি অনেকটাই কম দেখা গেছে ।  ভোট সংশ্লিষ্টরা আশা করছেন, বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে।

এদিকে ভোটের শুরুতেই বিভিন্ন কেন্দ্রে এজেন্টের ঢুকতে না দেওয়া এবং পথে পথে ভোটারদের বাধা দেওয়া ও মারধরের অভিযোগ করেছেন ২ মেয়র প্রার্থী ময়ূর সাক্ষু এবং নূর রহমান মাহমুদ তানিম।

সকাল পৌনে ৯ টার দিকে ভোট প্রদান করে হাতি প্রতীকের মেয়র প্রার্থী তানিম বলেন, মহানগর আওয়ামী লীগ সমর্থিত বাস প্রতীকের প্রার্থীর সমর্থকরা ভোটারদেরকে কেন্দ্রে আসতে বাধা দিচ্ছেন। কুমিল্লা হাই স্কুল ছোটরা মালাইকা মমতাজ আজি আকরাম উদ্দিন উচ্চ বিদ্যালয় দিশাবন্দসহ বিভিন্ন স্থানে দুর্বৃত্তরা ভোটারদের বাধা প্রদান করছে। এছাড়াও আমার এজেন্টদেরকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে।

সকাল সোয়া নয়টার দিকে ভোট প্রদান শেষে একই অভিযোগ করেন মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু। তিনি বলেন, ৫ নং ওয়ার্ড ৬ নং ওয়ার্ড ২২ নং ওয়ার্ড দুই নং ওয়ার্ড সহ বিভিন্ন স্থানে পথে পথে ভোটারদের বাধা দেওয়া হচ্ছে। এ বিষয়ে অভিযোগ করার কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কুমিল্লা সিটিতে মোট ভোটার রয়েছেন ২ লাখ ৪২ হাজার ৪শ ৫৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১লাখ ১৮হাজার ১শ ৮২ জন এবং মহিলা ভোটার ১ লাখ ২৪ হাজার ২শ ৭৪ জন। এছাড়াও হিজড়া ভোটার রয়েছে ২জন। ১০৫টি ভোট কেন্দ্রের মধ্যে স্থায়ী ভোট কক্ষ ৬শ ১৬টি এবং অস্থায়ী ভোট কক্ষ রয়েছে ২৪টি।

কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন সাবেক দুইবারের মেয়র ও বিএনপির সাবেক নেতা মনিরুল হক সাক্কু (টেবিল ঘড়ি প্রতীক), মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসীন বাহার সূচনা (বাস প্রতীক), মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর উর রহমান মাহমুদ তানিম (হাতি প্রতীক) এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা নিজাম উদ্দিন কায়সার (ঘোড়া প্রতীক)।

আরও খবর