নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নাঙ্গলকোটে ক্রাইম ম্যাগাজিন অপরাধ জগতের ৩৫ বছরে পদার্পণ উপলক্ষে দোয়া, মিলাদ ও আলোচনা সভা

কুমিল্লার নাঙ্গলকোটে দেশের বহুল প্রচারিত ক্রাইম ম্যাগাজিন অপরাধ জগতে ৩৫ বছরে পদার্পণ উপলক্ষে দোয়া, মিলাদ ও আলোচনা সভা রবিবার বিকালে নাঙ্গলকোট প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। 

দোয়া, মিলাদ ও আলোচনা সভায় নাঙ্গলকোট প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চলনায় ও প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট থানার তদন্ত কর্মকর্তা সাইফুল ইসলাম। 

বক্তব্য রাখেন নাঙ্গলকোট প্রেসক্লাব সহ-সভাপতি জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন রিয়াজ, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জনি, নাঙ্গলকোট থানার এস.আই দয়াল।

উপস্থিত ছিলেন সাহিত্য সম্পাদক দুলাল মিয়া, অপিস সম্পাদক মেহেদী হাসান ভূইয়া আজিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ আহমেদ মজুমদার,অর্থ সম্পাদক রেজাউল করিম রাজু, সদস্য জহিরুল ইসলাম রুবেল, সাংবাদিক আব্দুর রহিম বাবলু,।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইউসুফ আলী।

আলোচনা সভায় বক্তারা বলেন অপরাধ জগতে ৩৫ বছর ধরে নিরলস ও নিষ্ঠার সাথে কাজ করে যাওয়ার এই মাইলফলক অবশ্যই প্রশংসনীয়। আলহাজ্ব সোহেল আহমেদ, যিনি প্রধান সম্পাদক ও প্রকাশক হিসেবে  কাজ করে চলেছেন, তাঁর অবদান নিঃসন্দেহে সাংবাদিকতা ও মিডিয়া জগতে এক অমূল্য রত্ন। তিনি অপরাধ সংবাদের প্রতিবেদনে সত্য, ন্যায় ও নিরপেক্ষতার প্রতি অবিচল থেকে সমাজে জাগরণ তৈরি করেছেন।যেখানে নীতি, আদর্শ ও মানবিক মূল্যবোধের প্রতি অটল থেকে সাংবাদিকতার সত্যিকারের চিত্র ফুটে উঠে এবং ভবিষ্যতে তাঁদের যাত্রাপথ যেন আরও বেশি সফল ও ফলপ্রসূ হয়, সেই শুভেচ্ছা জানাই। তাঁর কর্ম ও অবদান যেন আরও অনেক বছর ধরে সমাজের কল্যাণে ও অপরাধ দমনে অবদান রাখতে পারে, সেই প্রত্যাশা রাখি।

আলোচনা সভা শেষে কেক কেটে ক্রাইম ম্যাগাজিন অপরাধ জগতের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

Tag
আরও খবর