কুমিল্লা চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচল নিষিদ্ধ সিএনজি অটো-রিক্সা, থ্রি-হুইলার ও অযান্ত্রিক যানবাহনের বিরুদ্ধে হাইওয়ে পুলিশের নিয়মিত অভিযান চালিয়েছে।
বুধবার (৩১ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত চৌদ্দগ্রামের মিয়াবাজার হাইওয়ে থানার উদ্যোগে সাঁড়াশি অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানে আটককৃত গাড়ীগুলোর বিরুদ্ধে মামলা দায়ের করে জরিমানা আদায় করা হয়েছে। মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম লোকমান হোসাইন অভিযানের নেতৃত্ব দেন। এ সময় থানার উপ-পুলিশ পরিদর্শক, সহকারী উপ-পুলিশ পরিদর্শকবৃন্দসহ পুলিশের পৃথক দু’টি টিম উপস্থিত ছিল।
বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম লোকমান হোসাইন বলেন, আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত সাঁড়াশি অভিযানের মত মহাসড়কে থ্রি হুইলার বন্ধে হাইওয়ে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।
৫ ঘন্টা ২৯ মিনিট আগে
২ দিন ১৭ ঘন্টা ৫৮ মিনিট আগে
৩ দিন ১২ ঘন্টা ৯ মিনিট আগে
১০ দিন ২০ ঘন্টা ১৮ মিনিট আগে
১৯ দিন ১০ ঘন্টা ১৭ মিনিট আগে
২১ দিন ১১ ঘন্টা ৩৩ মিনিট আগে
২৫ দিন ৯ ঘন্টা ৪৮ মিনিট আগে
২৮ দিন ৬ ঘন্টা ৩৪ মিনিট আগে