নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নাঙ্গলকোটে উৎসবমূখর ভাবে গ্রামীণ ঐতিহ্যের পিঠা উৎসব

শীতকালীন পিঠার মনোমুগ্ধকর প্রদশর্নীতে কুমিল্লার নাঙ্গলকোটে উৎসবমূখর হয়ে উঠে গ্রামীণ ঐতিহ্যের পিঠা উৎসব। 

বৃহস্পতিবার উপজেলার ধাতীশ্বর স্কুল এন্ড কলেজে আয়োজন করা হয় এ ব্যতিক্রমী উৎসবের। এ উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে আরও বর্ণিল করে তোলে। প্রদর্শনীতে অংশ নেয়া ছাত্রীদের মধ্যে কেউ নিয়ে এসেছেন পিঠাপুলি, কুকিজ, চমচম, ভাপা, আবার কেউ নিয়ে এসেছেন নবাবীসেমাই, হৃদয়হরণ, বাহারিগোলাপ, বৌ-পিঠা, চন্দ্রপুলিসহ নানা নামের ও ভিন্ন ভিন্ন স্বাদের পিঠা। 

ধাতীশ্বর স্কুল এন্ড কলেজের কিশোরী শিক্ষার্থীদের এ উৎসব সকলের নজর কাড়ে। ছাত্রীদের এমন প্রতিভায় খুশি শিক্ষক ও এলাকাবাসী।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আশ্রাফুল হক, প্রাথমিক শিক্ষা অফিসার শরীফ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর শেখ রাসেল মজুমদার, ৯নং ওয়ার্ড কাউন্সিলর আবু জাফর, মাস্টার জাকির হোসেন, রফিকুল হায়দার মজুমদার, ধাতীশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক কাজী মোজাম্মেল হক।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ কাজী রোজিনা আক্তার, ধাতীশ্বর স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা মরহুম আবু তাহের, মরহুম এস এম সায়েম মাহবুব মজুমদার ও বর্তমান সভাপতি প্রফেসর রাশেদুজ্জামানকে স্মরণ করে তাদের আদর্শ ও আকাঙ্খাকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটিকে শিক্ষাক্ষেত্রসহ নানামুখী প্রতিভায় এগিয়ে নেয়ার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ পিঠা প্রদর্শনীর সকল স্টল পরিদর্শন করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম আবু তাহের, মরহুম এস এম সায়েম মাহবুব মজুমদার স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ওবায়দুল হক।

Tag
আরও খবর