নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মানুষের ভালোবাসার প্রতিদান দিতে নির্বাচনে এসেছি স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেন

কুমিল্লা -৫ আসনে স্বতন্ত্র ফুলকপি মার্কার প্রার্থী সাজ্জাদ হোসেন  বলেছেন, 'অস্ত্র নিয়ে আসিনি, ঘুষ ও পুলিশি নির্যাতনের খড়গ নিয়েও আসিনি- আমি ভালোবাসা ও সেবা করার ব্রত নিয়ে নির্বাচনে এসেছি। এ ভালোবাসা মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি ভালোবাসা, এ ভালোবাসা আমাদের জাতির স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি ভালোবাসা, এ ভালোবাসা গণতন্ত্র শক্তিশালী করার ভালোবাসা। বুড়িচং - ব্রাহ্মণপাড়া উপজেলার মানুষ আমার নির্বাচনী এলাকায় বিভিন্ন সভা সমাবেশ, উঠান বৈঠক ও গণসংযোগেজন উপস্থিত হয়ে যে ভালোবাসার নজির সৃষ্টি করেছে- আমি তার প্রতিদান দিতে নির্বাচনে এসেছি।


গতকাল মঙ্গলবার সকালে প্রার্থীর নিজ গ্রাম বাকশীমূল থেকে তাঁর পিতা মরহুম আয়েত আলীর কবর জিয়ারত এর মধ্যদিয়ে শুরু করে সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মরহুম সামসুদ্দীন কবর জিয়ারত (আজ্ঞাপুর),  ছয়গ্ৰাম, কালিকাপুর, আনন্দপুর , পাহাড়পুর , ফকির বাজার,পিতাম্বর, বাকশীমূল দক্ষিণ ও উত্তর পাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফুলকপি প্রতীকের নির্বাচনী গণসংযোগ , পথসভা,উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠান জনসমুদ্রে পরিণত হয়। এসব অনুষ্ঠানে তিনি বলেন, 'আমি কোনো কিছুতে আপ্লুত হই না, আমি কোনো কিছুতে দিশেহারা হই না।  মানুষের উপস্থিতি দেখলে পাগল হয়ে যাই না। আমি আপনাদের উপস্থিতি দেখে  ন্যায়ের পথে, সত্যের পথে, সুন্দরের পথে চলার এবং এলাকার উন্নয়নে কাজ করার স্বপ্ন দেখি। আমি এটা উপলব্ধি করি, এটা বিশ্বাস করি। আমি বিশ্বাস

করি মানুষের কল্যাণের মধ্য দিয়ে ভালোবাসা পাওয়া যায়। আমি আপনাদের  শান্তির প্রয়োজনে আমার জীবন দান করব।


দিনব্যাপী বিভিন্ন স্থানে ব্যাপক প্রচারণা, গণমিছিল ও পথসভায় বক্তব্য রাখেন, এডভোকেট মাহবুবুর রহমান, আব্দুল করিম চেয়ারম্যান, ইন্জিনিয়ার আল আমিন, সাবেক চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম (আব্দুল হক), সাবেক চেয়ারম্যান জামসেদুল আলম , হাজী শাহ আলম,হাজী আলী আহমদ মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা মোঃ হোসেন,ফয়েজ আহমেদ মেম্বার,হাজী এমদাদুল হক, জয়নাল আবেদীন শামীম,ফজলুর রহমান সাবেক মেম্বার, লিটন রেজা মেম্বার, হাসানুজ্জামান হাসানসহ স্থানীয় পর্যায়ে নেতৃবৃন্দ।

আরও খবর