নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুমিল্লা-৫ আসনে শওকত মাহমুদকে সমর্থন দিলেন জাতীয় পার্টির নেতৃবৃন্দ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী শওকত মাহমুদকে সমর্থন জানিয়েছেন বুড়িচং উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

বুড়িচং উপজেলা জাতীয় পার্টির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা- ৫ আসনে বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শওকত মাহমুদকে সমর্থন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি’র  পক্ষ থেকে বুড়িচং উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

বিবৃতিতে বলা হয়, বুড়িচং উপজেলা জাতীয় পার্টির  আহবায়ক হাজী  নুরুল  হক মাষ্টারের সভাপতিত্বে  নির্বাচনী মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,  জাতীয় পার্টির কেন্দ্রিয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও কুমিল্লা দক্ষিন জেলা জাতীয় পার্টির "সদস্য সচিব " জননেতা এস এম গোলাম বায়েজিদ।

জাতীয় পার্টির (জি এম কাদের) কেন্দ্রিয় কমিটির  সদস্য এম এ কুদ্দুছ মানিক, বুড়িচং উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মোঃ বেলায়েত হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক কাজী তাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক আবদুল ওহাব, যুগ্ম আহবায়ক মোঃ কবির চৌধুরী  ও বুড়িচং উপজেলা জাতীয় পার্টির  সদস্য সচিব মোঃ মফিজুল ইসলাম, বুড়িচং উপজেলা জাতীয় ছাত্র সমাজের সাধারন সম্পাদক মোঃ তাজুল ইসলাম, পীরযাত্রাপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ শাহাদাত হোসেন,  ভারেল্লা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারন সম্পাদক মোঃ জসিম উদ্দিন, বি-পাড়া উপজেলা জাতীয় পার্টির নেতা জনাব সুলতান আহম্মেদ, বুড়িচংসদর ইউনিয় জাতীয় পার্টির সভাপতি আবুল হাসেম মুহুরী, উপজেলা জাতীয় পার্টির নেতা মোঃ সফিকুল ইসলাম বাবুল,  নুরুল ইসলাম নুরু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় সর্বসিদ্ধান্তক্রমে আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য নির্বাচনে বুড়িচং উপজেলা জাতীয় পার্টি ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শওকত মাহমুদের পক্ষে কাজ করার অঙ্গীকার বদ্ধ হয়।

এছাড়া বুড়িচং উপজেলা জাতীয় পার্টির বিভিন্ন ইউনিট, নেতাকর্মী ও সমর্থকদের শওকত মাহমুদের পক্ষে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

আরও খবর