নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দেবিদ্বারে ঈগলের পক্ষে মাঠে নামলেন জাপা নেতা ইকবাল হোসেন রাজু

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের কুমিল্লা উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদের 'ঈগল প্রতীক' এর পক্ষে আনুষ্ঠানিক ভাবে মাঠে নেমেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক, জাতীয় ছাত্র সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ইকবাল হোসেন রাজু। 

বুধবার বিকেলে পৌর এলাকার মসজিদ মার্কেটে উপজেলা জাতীয় পার্টির ব্যানারে এক সভার মাধ্যমে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের ঈগল প্রতীকের পক্ষে মাঠে থাকার ঘোষনা দেন তিনি। এ সময় জাতীয় পার্টি ও এর অঙ্গ- সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্যে অধ্যাপক ইকবাল হোসেন রাজু বলেন, জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের নির্দেশে কুমিল্লা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কালাম আজাদের ঈগল প্রতিককে সমর্থন দেওয়া হয়েছে। দেবিদ্বারে দুঃশাসনের কবর রচনা করতে ঈগল প্রতিকের প্রয়োজন। দেবিদ্বার থেকে দুর্নীতি, মাদক, সন্ত্রাস নির্মূল করতে আগামী ৭ জানুয়ারি সবাইকে ঈগল প্রতিকে ভোট দেওয়ার অনুরোধ জানাচ্ছি।  স্বতন্ত্র  প্রার্থী মো. আবুল কালাম আজাদ জাতীয় পার্টি নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনারা আমার পাশে এসে দাঁড়িয়েছেন, আমি আমার জীবন দিয়ে হলেও আপনাদের সমর্থনের মর্যাদা রাখবো। উন্নত, স্মার্ট দেবিদ্বার গড়ে তুলতে আপনাদের পাশে নিয়ে এগিয়ে যাবো। সভায় আরও উপস্থিত ছিলেন, দেবিদ্বার পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কাশেম সওদাগর, কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টি সম্মেলন প্রস্তুতি কমিটি সদস্য সচিব মোসলেহ উদ্দিন মোল্লা, দেবিদ্বার উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জাভেদ আহমেদ নবী, যুগ্ম আহবায়ক ফরিদ উদ্দিন, মুজিবুর রহমান সরকার,  আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আবদুল আওয়াল সরকার, দেবিদ্বার পৌর জাতীয় পার্টি আহবায়ক মনিরুল ইসলাম ভূঁইয়া। উল্লেখ্য, এই আসনে জাতীয় পার্টির 'লাঙল' প্রতীকের প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ইউসুফ আসগর।

Tag
আরও খবর