নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মালিকানা দ্বন্দ্বে বন্ধ থাকা নাঙ্গলকোট টাওয়ার হাসপাতালের কোটি টাকার যন্ত্রাংশ চুরি

মালিকানা দন্ধে বন্ধ থাকা নাঙ্গলকোট টাওয়ার হাসপাতালে চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার রাতে প্রধান ফটকের তালা খুলে প্রায় কোটি টাকার যন্ত্রপাতি নিয়ে গেছে বলে দাবি মালিক পক্ষের। এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।


অভিযোগপত্র থেকে জানা গেছে, নাঙ্গলকোট টাওয়ার হাসপাতালের মালিকানা ও হিসাব-নিকাশ নিয়ে দ্বন্দ্বে দীর্ঘদিন ধরে হাসপাতালটি বন্ধ। হাসপাতালটির এক সেট চাবি মালিক পক্ষের ইয়াছিন আরাফাত ও মাসুমের কাছে রাখা ছিল।


হাসপাতালটির মালিক পক্ষের দয়াল খোকনের দাবি, বুধবার রাতে হাসপাতালের আল্ট্রাস্নোগ্রাম ও ইসিজি মেশিন, কম্পিউটার, প্রিন্টার, ডিবিআর ও মনিটরসহ প্রায় কোটি টাকার জিনিসপত্র চুরি হয়েছে। তিনি বলেন, ‘বৃহস্পতিবার সকালে খবর পেয়ে এসে দেখি হাসপাতালের মূল ফটকের তালা খোলা। ভেতরে গিয়ে দেখি প্রায় কোটি টাকার জিনিসপত্র চুরি গেছে। পরে থানায় অভিযোগ করলে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।’


ভবন মালিক মোবারক হোসেন জানান, বৃহস্পতিবার সকালে তিনি দেখেন ভবনের মূল ফটকে তালা নেই। তাৎক্ষণিক এলাকার জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গদের ঘটনাটি জানানো হয়। পরে হাসপাতালটি পরিদর্শন করে পুলিশ।


নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, হাসপাতালটির মালিকানা নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব রয়েছে। তা নিয়ে আদালতে মামলা চলমান। সব কিছু বিবেচনায় নিয়ে চুরির তদন্ত চলছে।

আরও খবর