নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চান্দিনায় আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটু সিআইপি। তিনি এই আসনের পাঁচ বারের সাবেক সংসদ সদস্য সাবেক ডেপুটি স্পিকার মরহুম অধ্যাপক আলী আশরাফ এর ছেলে। এছাড়া তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান পরিচালক।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল এর কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। এসময় তার সাথে উপজেলা আওয়ামী লীগ সাধারণ এ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, সহ-সভাপতি দেলোয়ার হোসেন সিআইপি, শ্রম বিষয়ক সম্পাদক পৌর কাউন্সিলর মো. আবদুর রব।

এসময় তার নেতাকর্মী ও সমর্থকরা সহকারি রিটার্নিং অফিসার এর কার্যালয়ের (উপজেলা পরিষদ চত্বরের) বাইরে নিরবে অবস্থান করছিলেন।

মনোনয়ন পত্র জমা দেয়ার পর তিনি চান্দিনা মহিলা ডিগ্রি কলেজ মাঠে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তৃতা করেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আলাউদ্দিন আল আজাদ মমতাজ, শাহাদাৎ হোসেন মজুমদার, অধ্যক্ষ মামুন পারভেজ, যুগ্ম-সাধারণ সম্পাদক আহাম্মদ খালেদ, মোখলেছুর রহমান দুলু মাস্টার, সাংগঠনিক সম্পাদক এনায়েত উল্লাহ্ ভূইয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এ.বি ছিদ্দীক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. শহীদুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ মো. মহিউদ্দিন, উপজেলা যুবলীগ আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মুন্সী, পৌর আওয়ামী লীগ সভাপতি মো. আবদুল জলিল, সহ-সভাপতি কাউন্সিলর আক্তার আহমেদ নাদিম, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর আবদুস ছালাম, মোজাম্মেল হক, শুহিলপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান ইমাম হোসেন সরকার, মাধাইয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাবেক চেয়ারম্যান মো. অহিদ উল্লাহ্, মহিচাইল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাবেক চেয়ারম্যান আবু মুছা মজুমদার, সহ-সভাপতি মো. মফিজুল ইসলাম, কেরনখাল ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাবেক চেয়ারম্যান মো. হারুন অর-রশিদ, বাড়েরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. সেলিম ভূইয়া, সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. খোরশেদ আলম, এতবারপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান একেএম মামুনুর রশিদ আবু, মাইজখার ইউনিয়ন আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি ইমাম হোসেন ফরিদ, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, পৌর যুবলীগ সভাপতি মো. জাকির হোসেন সরকার, উপজেলা তাঁতী লীগ আহ্বায়ক মো. আবদুল হালিম, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি কাজী ইয়াছিন আহমেদ অভি, সাবেক সহ-সভাপতি সাকিব মাহমুদ ভূইয়া তানিন, সালেহ্ মাহমুদ ভূইয়া লেনিন, পৌর ছাত্রলীগ সাবেক সভাপতি মো. ইকবাল হোসেন।

এসময় উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর