নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চান্দিনায় স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা উপজেলা আ’লীগের সভাপতি মুনতাকিম আশরাফের

বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিলেন চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটু।

রবিবার (২৬ নভেম্বর) বিকাল ৪টায় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে সারা দেশের প্রার্থীতা ঘোষণায় কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।

আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে যখন উচ্ছাসিত অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এর অনুসারীরা অপরদিকে দলীয় মনোনয়ন না পাওয়ায় হতাশ টিটু সমর্থিত নেতা-কর্মীরা। আর এমন পরিস্থিতিতে রাত পৌঁনে ৯টায় চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটু তার ফেইসবুক আইডি থেকে লাইভে এসে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন। ওই ঘোষণার সাথে সাথে সরব হয়ে উঠে টিটু সমর্থকরা।

ফেইসবুক লাইভে এসে টিটু বলেন- সারা বাংলাদেশ থেকে মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের রবিবার গণভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরাও সেখানে গিয়েছি। আমার বাবা অধ্যাপক মো. আলী আশরাফ দীর্ঘ ৫৮ বছর এই চান্দিনার মাটিতে রাজনীতি করে গেছেন এবং দীর্ঘদিন সাংগঠনিক ভাবে এই আওয়ামী লীগকে সংগঠিত করেছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশ গ্রহণ মূলক করার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা বেশ কিছু দিক নির্দেশনা দিয়েছেন। সেই দিক নির্দেশনায় বলা হয়েছে, যারা মনোনয়ন বঞ্চিত হবেন তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে কোন বাঁধা নেই। গত আড়াই-তিন বছরে চান্দিনা থানা আওয়ামী লীগের যারা অরজিনিয়ালী আওয়ামী লীগ করে তাদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করা হয়েছে। আমি অধ্যাপক মো. আলী আশরাফ এর সন্তান আমি জন্ম সূত্রে আওয়ামী লীগ করি। চান্দিনাকে বাঁচাতে, চান্দিনার আওয়ামী লীগকে বাঁচাতে চান্দিনার উন্নয়নের লক্ষ্যে আমি আপনাদের পাশে আছি। আপনারা আমার উপর বিশ্বাস রাখেন এই আড়াই-তিন বছর তৃণমূলের প্রতিটি নেতা-কর্মীর সাথে ঐকবদ্ধ ভাবে ছিলাম। আমি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ গ্রহণ করবো এবং আগামীদিন (আজ সোমবার) থেকে নেতা-কর্মীদের সাথে নিয়ে মাঠ নামবো।

আরও খবর