নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুমিল্লা ১ আসনে দাউদকান্দি ও তিতাসে উপজেলায় বাবা ও ছেলে একইসাথে নৌকার লড়াই

কুমিল্লা ১ আসনে দাউদকান্দি ও তিতাসে উপজেলায় বাবা ও ছেলে এক সাথে নৌকার লড়াইয়ে মাঠে নেমেছেন। মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া এমপি ও তার ছেলে মেজর (অব.) মোহাম্মদ আলী।কুমিল্লা-১ (দাউদকান্দি ও তিতাস) আসনের বর্তমান এমপি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। পাশাপাশি তার ছেলে মেজর (অব.) মোহাম্মদ আলীও একই আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

সোমবার (২০ নভেম্বর) বিকেলে ঢাকার ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দুই ফরম সংগ্রহ করেন তারা। মেজর (অব.) মোহাম্মদ আলী নিজে বিষয়টি নিশ্চিত করেছেন।

ছেলেকে ‘বিকল্প’ রেখে মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া নিজের আসন ধরে রাখতে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন বলে জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী মেজর (অব.) মোহাম্মদ আলী বলেন, আমি দীর্ঘদিন ধরে এলাকায় রাজনীতি করছি। তিতাস দাউদকান্দির মানুষ আমাকে এমপি হিসেবে দেখতে চায়। তবে নেত্রী যদি আমার বাবাকে আবারও নৌকার মনোনয়ন দেয়, আমরা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে নৌকার জন্য কাজ করব।

বর্তমান এমপি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া বলেন, শেখ হাসিনা আমার উপর বিগত সময় আস্থা রেখেছেন, আমি এলাকার উন্নয়ন করে আস্থার প্রতিদান দিয়েছি। ইনশাআল্লাহ এবারও আমি নৌকা পাব।

এ সময় উপস্থিত দাউদকান্দি উপজেলার আওয়ামীলীগের সভাপতি এটবকে আহছান হাবিব লিলমিয়া। কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগের মহিলা সভানেত্রী জেবু নেছা জেবু। লালাহাছান উপজেলাআওয়ামীলীগের মহিলা সম্পাদিকা। কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি রকিব উদ্দিন রকিব। পৌর আওয়ামীলীগেরসভাপতি প্রার্থী ফারুক খন্দকার।দাউদকান্দি ইউনিয়ন চেযারম্যান রোমান, মোস্তাক চেয়ারম্যান। মহিন চেয়ারম্যান। আসলাম চেয়ারম্যান। শাহাজান চেয়ারম্যানও দুলাল চেয়ারম্যান আরো ছিলেন-তিতাস উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন ভূঁইয়া, তিতাস উপজেলা পরিষদ চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ, দাউদকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, দাউদকান্দি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার।জেলা পরিষদের সাবেক সদস্য মনির হোসেন সরকার সহ অসংখ্য আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর