নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুমিল্লা ১০ সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন যারা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৮ কুমিল্লা ১০ সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম ক্রয় করেছেন অর্থ মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল লোটাস, দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজাম, সাবেক উপজেলা চেয়ারম্যান শাজাহান মজুমদার।

রোববার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে নঈম নিজাম ও শাহজাহান মজুমদার নিজ নিজ সমর্থকদের নিয়ে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। অন্যদিকে লোটাস কামালের পক্ষে দলীয় নেতাকর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।

নাঙ্গলকোট, সদর দক্ষিণ ও লালমাই- এ তিনটি উপজেলা নিয়ে ২৫৮ কুমিল্লা-১০ সংসদীয় আসন। এই আসনের বর্তমান এমপি অর্থমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তফা কামাল লোটাস । এর আগে তিনি সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। তিনি এ আসন থেকে ১৯৯৬, ২০০৮ ও ২০১৪ সালেও সংসদ সদস্য নির্বাচিত হন।

বর্তমানে এই আসনের ভোটার ৭ লাখ ৩৪ হাজার ৫২৯ জন। এর মধ্যে সদর দক্ষিণ উপজেলায় ২ লাখ ১২ হাজার ৬৬ জন, লালমাই উপজেলায় ১ লাখ ৭১ হাজার ২৫০ জন এবং নাঙ্গলকোট উপজেলায় তিন লাখ ৫১ হাজার ২১৩ জন ভোটার রয়েছেন। এ আসনে মোট ভোটারের মধ্যে পুরুষ ৩ লাখ ৮০ হাজার ৭৬৯ জন এবং নারী ৩ লাখ ৫৩ হাজার ৭৫৫ জন। তৃতীয় লিঙ্গের ভোটার আছেন পাঁচজন। এ আসনে সদর দক্ষিণ উপজেলার ৭টি, লালমাই উপজেলার ৯টি ও নাঙ্গলকোটের ১টি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন রয়েছে।

Tag
আরও খবর