নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নাঙ্গলকোটে বর্ণাঢ্য আয়োজনে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


নাঙ্গলকোটে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল কেককাটা উৎসব, র‌্যালি ও আলোচনা সভা। শনিবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলা যুবলীগের আয়োজনে স্থানীয় সিএনজি স্ট্যান্ড সংলগ্ন মাঠে এসব কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকদের ঢল নামে।

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ সদস্য আল মাহমুদ ভূঁইয়া বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী যুবলীগ নেতা ও পৌর কাউন্সিলর জহিরুল্লাহ মজুমদার সুমন। প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ আবু ইউসুফ ভূইয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবুল খায়ের আবু, অধ্যক্ষ নুরুল্লাহ মজুমদার, মফিজুর রহমান হক, মজিবুর রহমান মুজিব, মো. শাহজাহান ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান ভূঁইয়া বাছির, শহিদুল ইসলাম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক সাইফ উদ্দিন আলমগীর, হুমায়ুন কবির মজুমদার, মজিবুল হক বাদল, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আবুল হাশেম, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, উপদেষ্টা ডা. জাহাঙ্গীর আলম মজুমদার, সদস্য ফয়েজ কবীর, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক শেখ জয়নাল আবেদীন, সাবেক কাউন্সিলর এমরান বাহার, উপজেলা যুবলীগ সদস্য জহিরুল কাইয়ুম মিঠু, আল আমিন শাহিন, শাহজাহান সাজু, মিজানুর রহমান, হাসান খোরশেদ ভূঁইয়া ফরহাদ, জুয়েল মোল্লা, আ জ ম রাসেল মজুমদার, অ্যাড. সাইফুল ইসলাম রুবেল, নুরুল হক নুরু, উপজেলা ছাত্রলীগনেতা ওবায়দুল হক, রহমত উল্লাহ রাহাত, শাহাদাত হোসেন, আশিকুর রহমানসহ বিভিন্ন ইউনিটের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা।
এর আগে নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও মৌকারা ইউনিয়ন চেয়ারম্যান সাইফ উদ্দিন আলমগীরে নেতৃত্বে বিশাল একটি মিছিল নিয়ে নাঙ্গলকোট উপজেলা যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী যোগদান করেন। একই সময় নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগ নেতা ওবায়দুল হকে নেতৃত্বে সংখ্যক নেতা-কর্মী নিয়ে নাঙ্গলকোট পৌর বাজারের লোটাস চত্বর থেকে মিছিল নিয়ে সভাস্থলে প্রবেশ করেন।

আরও খবর