নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুমিল্লায় বাবার স্বপ্ন পূরণে হেলিকপ্টার চড়ে বিয়ে করলেন ছেলে

বাবার স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টার চড়ে বিয়ে করলেন কুমিল্লা তিতাস উপজেলা সদর কড়িকান্দি ইউনিয়নের চাঁন্দ নাগের চর গ্রামের জাহাঙ্গীর আলম সওদাগরের ছেলে ইমরান হোসেন সওদাগর।

তার বাবার ইচ্ছে ছিল ছেলে হেলিকপ্টার চড়ে বিয়ে করতে যাবে। তাই বাবার সেই ইচ্ছে পূরণ করলেন ইমরান হোসেন সওদাগর।

বুধবার ইমরান হোসেন সওদাগর দাউদকান্দি উপজেলা মারুকা ইউনিয়নের মারুকা গ্রামের দাউদকান্দি কৃষক লীগের সভাপতি হাজী শাহ আলমের ভাই হাজী দেলোয়ার হোসেনের মেয়ে সুমাইয়া আক্তারকে বিয়ে করেন।

এর আগে, কনের বাড়ি যেতে বুধবার ১৮-অক্টোবর দুপুর দেড়টায় উপজেলার চাঁন্দ নাগের চর মাদরাসা মাঠ থেকে হেলিকপ্টারে চড়েন তিনি। মাত্র পাঁচ মিনিটে কনের বাড়ির পাশের মাঠে পৌঁছান বরবাহী এ হেলিকপ্টার।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যায় নববধূকে নিয়ে আবার হেলিকপ্টারে চড়ে নিজ গ্রামে ফেরেন ইমরান হোসেন সওদাগর।

স্থানীয় বাসিন্দ মহসিন মাস্টার বলেন, ঘোড়ার গাড়ি গ্রাম বাংলার ঐতিহ্য ছিল। সময়ের পরিবর্তনে ঘোড়ার গাড়ি বিলুপ্তির পথে। দীর্ঘদিন পর হেলিকপ্টার চড়ে বরকে বিয়ে করতে যেতে দেখলাম।

বর ইমরান হোসেন সওদাগর বলেন- আমি পরিবারের বড় ছেলে। বাবার দীর্ঘদিনের ইচ্ছে ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাব। বাবার শখ পূরণ করতেই হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাই। এতে এলাকাবাসীও খুব খুশি হয়েছেন।

কনের বাবা হাজী দেলোয়ার হোসেন বলেন, হেলিকপ্টার চড়ে আমার মেয়ে শ্বশুর বাড়িতে গেছে। এটা খুবই আনন্দের বিষয়। দোয়া করি, তাদের দাম্পত্য জীবন সুখের হউক।

বরের বাবা জাহাঙ্গীর আলম সওদাগর বলেন, আমার শখ ছিল, ছেলের বউকে হেলিকপ্টারে চড়িয়ে বাড়িতে আনব। সেই শখ পূরণ করতেই হেলিকপ্টার ভাড়া করেছি। এ জন্য ব্যতিক্রমী আয়োজন। এজন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি।

আরও খবর