নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

‘মুজিব’ দেখতে সিনেমা হলে চান্দিনার ৬ শতাধিক শিক্ষার্থী

কুমিল্লার চান্দিনায় ‘পালকি’ সিনেমা হলে ‘মুজিব’ একটি জাতির রূপকার সিনেমা দেখেছেন ৬শতাধিক শিক্ষার্থী। 

উপজেলা প্রশাসনের আয়োজনে চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এবং চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর শিক্ষার্থীরা মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ওই সিনেমাটি উপভোগ করে। 

চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর প্রধান শিক্ষক খুরশিদ আলম সহ অন্তত ২০শ শিক্ষক শিক্ষার্থীদের সাথে সিনেমাটি দেখতে হলে যান। 

সিনেমাটি উপভোগ করে শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, ‘মুজিব একটি জাতির রূপকার, এটি একটি বিপ্লবী ছবি। আমরা দেখেছি, সবাই দেখুন। এক অসাধারণ ইতিহাস গাথা'।

গত শুক্রবার (১৩ অক্টোবর) দেশের ১৫৩টি প্রেক্ষাগৃহের দুই শতাধিক স্ক্রিনে সিনেমাটি মুক্তি পায়। আর প্রতিবেশী দেশ ভারতে মুক্তি পাবে আগামী ২৭ অক্টোবর। 

এদিকে মুক্তির প্রথম দিন শুক্রবার চান্দিনা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতার্মীদের নিয়ে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি হলে গিয়ে উপভোগ করেছেন কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপস্থিত ছিলেন। 

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি অভিনেতা আরিফিন শুভ। ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ।

অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদসহ দেশের শতাধিক জনপ্রিয় শিল্পী।

আরও খবর