নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চৌদ্দগ্রামে মোটরসাইকেল চুরি, গ্রেফতার ৩ ,,১৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার।

মোটরসাইকেল চুরি, গ্রেফতার ৩ ,,১৩টি চোরাই মোটরসাইকেল

আদালতে মোটরসাইকেল চুরি মামলায় হাজিরা দিতে এসে পুনরায় মোটরসাইকেল চুরি, গ্রেফতার ০৩ জন, ১৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার। 

 চট্টগ্রাম শহর ও তার আশপাশ এলাকায় দীর্ঘদিন যাবৎ বিপুল সংখ্যক মোটরসাইকেল চুরি চক্রের মূল হোতা সহ তার অন্যান্য সহযোগীদের গ্রেফতারের লক্ষ্যে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার) মহোদয়ের দিক নির্দেশনায়,  অতিঃ উপ-পুলিশ কমিশনার জনাব নোবেল চাকমা, পিপিএম এবং সহকারী পুলিশ কমিশনার জনাব অতনু চক্রবর্তী ও অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক (অপারেশন) জনাব মোঃ নূরুল বাশার এর নেতৃত্বে, এসআই মিজানুর রহমান চৌধুরী, এসআই মোঃ মেহেদী হাসান, এসআই মুহাম্মদ মোশাররফ হোসাইন, এসআই শ্রী নয়ন বড়ুয়া, এএসআই সাইফুল আলম, এএসআই রণেশ বড়ুয়া, এএসআই রুহুল আমিন সংগীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন মেরিনার্স রোড থেকে ০৪/১০/২৩ খ্রিঃ চোর চক্রের মূলহোতা মোঃ রিপন কে একটি চোরাই Apache RTR মোটরসাইকেল সহ আটক করেন।

পরবর্তীতে আটককৃত মোঃ রিপনকে জিজ্ঞাসাবাদে জানায় যে সে চোরাইকৃত মোটরসাইকেলগুলো কুমিল্লা জেলার আব্দুল কাদের জিলানী প্রঃ অভি ও কক্সবাজার জেলার সজিবুল ইসলামের নিকট বিক্রয় করে।আটককৃত মোঃ রিপন এর স্বীকারোক্তি মোতাবেক কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা ও নাঙ্গলকোর্ট এলাকায় অভিযান পরিচালনা করে ০৮টি বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোটরসাইকেলসহ আব্দুল কাদের জিলানী প্রঃ অভিকে এবং কক্সবাজার জেলার মহেশখালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ০৪টি বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোটরসাইকেলসহ সজিবুল ইসলামকে আটক করা হয়। 

  প্রাথমিক তদন্তে আটককৃত মোঃ রিপনের বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালী, বাকলিয়া, পাঁচলাইশ, পটিয়া, ফেনী জেলার ফেনী সদর থানা ও কুমিল্লা জেলার নাঙ্গলকোর্ট থানায় সর্বমোট ০৮টি মোটরসাইকেল চুরির মামলা এবং আব্দুল কাদের জিলানী প্রঃ অভির বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম ও ফেনী জেলার সোনাগাজী থানায় সর্বমোট ০৫টি মোটরসাইকেল চুরি সহ মারামারির মামলা রুজু আছে মর্মে জানা যায়। 


 

আটককৃত রিপন এর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ইতিমধ্যে বেশ কয়েকটি মোটরসাইকেল চুরি মামলা বিচারাধীন আছে। সে উক্ত মামলার হাজিরা সংক্রান্তে প্রায় সময়ই চট্টগ্রাম মহানগরের কোর্ট বিল্ডিং এলাকায় আসে। হাজিরা শেষে বাড়িতে যাওয়ার-কালে কোর্ট বিল্ডিং এলাকা সহ বিভিন্ন এলাকা থেকে  লক করা মোটরসাইকেল বিশেষ কায়দায় তৈরি মাষ্টার কবু ব্যবহার করে দ্রুততম সময়ে লক খুলে চুরি করে নিয়ে যায়। সে চোরাই মোটরসাইকেল গুলো বিভিন্ন সময়ে কুমিল্লা জেলার আব্দুল কাদের জিলানী প্রঃ অভি ও কক্সবাজার জেলার সজিবুল ইসলামের নিকট বিক্রয় করে এবং সেখান থেকে আসার-কালে ০১টি মোটরসাইকেল চুরি করে সেটি আবার কক্সবাজার জেলার সজিবুল ইসলামের নিকট বিক্রয় করে। আবার সজিবুল ইসলামের নিকট চোরাইকৃত মোটরসাইকেল বিক্রয় করে ফিরার আসার সময় ০১টি মোটরসাইকেল চুরি করে নিয়ে আসে এবং সেটি আবার কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম বাজারস্থ সোনালী ব্যাংকের পিছনের আব্দুল কাদের জিলানী প্রঃ অভি এর নিকট বিক্রয় করে।

আরও খবর