নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে : রোশন আলী মাস্টার

 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে রাজামেহার ইউনিয়ন আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া ও শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার৷ প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হয়েছিল। যারা ১৯৭১ সালে পরাজিত হয়েছিল, তারাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। বঙ্গবন্ধুকে নিষ্ঠুরভাবে হত্যার মাধ্যমে বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চেয়েছিল। কিন্তু এই নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েও বঙ্গবন্ধু আজ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সবাই মিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে।  তিনি আরও বলেন, এ দেশ  প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, ডিজিটাল বাংলাদেশ  থেকে এখন ফোরজি বাংলাদেশ সৃষ্টি হচ্ছে। আগামী দ্বাদশ নির্বাচনে প্রধানমন্ত্রী একটি স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলবেন। তাই আগামী নির্বাচনে নৌকা প্রতিকে শেখ হাসিনাকে ভোট দিন। 

এর আগে দুপুরে রোশন আলী মাস্টার ভানী ইউনিয়নের সাইতলায় বাজারে ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত অপর একটি দোয়া ও শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। 

ইউনিয়ন আ.লীগ নেতা মো.নজরুল ইসলাম নজিরের সঞ্চালনায় শোক সভায় আরও বক্তব্যে রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির, উত্তর জেলা আওয়ামীলীগের উপ দপ্তর বিষয়ক সম্পাদক মো. ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো. মফিজুল ইসলাম দুলাল, মো. সামসুল হক, উপদেষ্টা মো. সেলিম সরকার,   সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান,  তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান, স্বাস্থ্য ও বিষয়ক সম্পাদক  মো. মোস্তফা কামাল, রাজামেহারের বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন,  ইউপি সদস্য মো. নুরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

Tag
আরও খবর