নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চান্দিনায় বঙ্গমাতা ফজিলাতুন নেছা’র জন্ম বার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লার চান্দিনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রান গোপাল দত্ত এমপি।

এতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, জেলা পরিষদ সদস্য অধ্যাপক বজলুর রহমান, সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি ও চান্দিনা সার্কেল) এনায়েত কবির সোয়েব, চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দীন খাঁন।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার নুরজাহান আক্তারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সদস্য মজিবুর রহমান, উপজেলা প্রকৌশলী রাকিবুল ইসলাম, জোয়াগ ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েল, জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ মহিউদ্দিন, চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক, ডা. ফিরোজা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক খুরশীদ আলম, বড়গোবিন্দপুর আলী মিয়া ভূইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, পশ্চিম বেলাশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা পারভীন আক্তার।

বক্তারা বলেন, দেশ ও জাতির জন্য বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর অপরিসীম ত্যাগ, তিতিক্ষা ও অবদানের জন্য জাতি তাঁকে বঙ্গমাতা খেতাবে ভূষিত করেছে। স্বাধীনতা আন্দোলনসহ বাংলাদেশের সার্বিক ক্ষেত্রে বঙ্গমাতার এ অসামান্য অবদানের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে আছেন। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও জাতীয় ইতিহাসের সকল পর্যায়ে বঙ্গবন্ধু এবং দলীয় নেতাকর্মীদের অনুপ্রেরণা, শক্তি, সাহস, মনোবল ও সঠিক পরামর্শের উৎস হয়ে উঠেছিলেন বঙ্গমাতা বেগম মুজিব।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা খন্দকার, উপজেলা শিক্ষা অফিসার মনিরুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার নাছিমা আক্তার, কেরনখাল ইউপি চেয়ারম্যান সুমন ভূইয়া, বাতাঘাসী ইউপি চেয়ারম্যান সাদেকুর রহমান প্রমুখ।

আরও খবর