নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চান্দিনায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা

কুমিল্লার চান্দিনা উপজেলার লক্ষ্মীপুর আলিম মাদ্রাসায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে মাদ্রাসা মিলনায়তনে প্রতিষ্ঠানটির ৮ম, ৯ম, ১০ম শ্রেণির শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের সাথে ওই মতবিনিময় সভা হয়। এবছরের দাখিল পরীক্ষায় প্রতিষ্ঠানটি শতভাগ পাসের মধ্য দিয়ে উপজেলার ২৭টি মাদ্রাসার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করে। অনুষ্ঠানে মাদ্রাসার ২০২২ সালের আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত চার জন এবং ২০২৩ সালের দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এক জন শিক্ষার্থীকে এবং তাদের পিতা-মাতাকে পৃথকভাবে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া শতভাগ পাশ করা শিক্ষার্থী এবং অভিভাবকদের ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।

সভায় মাদ্রাসা পরিচালনা পর্ষদ সভাপতি ও জোয়াগ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. আবদুস ছালাম সওদাগর এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন- জোয়াগ আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ সভাপতি মো. ফরহাদ হোসেন।

বিশেষ অতিথির বক্তৃতা করেন- কৈলাইন তুলপাই উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রতন পাল, লক্ষ্মীপুর আলিম মাদ্রাসার বিদ্যুৎসাহী সদস্য ডা. মো. তোফায়েল হোসেন, মোস্তফা কামাল বিএসসি। স্বাগত বক্তৃতা করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী নেওয়াজ ওয়াজেদী।

অন্যদের মধ্যে বক্তৃতা করেন- সহকারী অধ্যাপক মো. মাসুমুর রহমান, মাওলানা আহমাদ উল্লাহ আতেকী, সিনিয়র শিক্ষক মিজানুর রহমান, আবদুর রশিদ মাস্টার, ধেরেরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সিদ্দীকুর রহমান, জোয়াগ ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রাসেল, অভিভাবক মাওলানা সোলাইমান জালালী, হাফেজ মো. রফিকুল ইসলাম, শিক্ষার্থী আইরিন সুলতানা আঁখি, তাহমিনা আক্তার মিতু, জুনাইদ হোসেন। সভা সঞ্চালনা করেন মো. রবিউল আলম সজীব।

আরও খবর