নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চান্দিনায় এসএসসি ও দাখিল পরীক্ষায় শতভাগ পাশের গৌরব

এসএসসি -তে জিপিএ-৫ পায় ২০৭: দাখিল এ ১০ জন।


কুমিল্লার চান্দিনায় এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় পুরো উপজেলায় দুটি শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাশের গৌরব অর্জন করেছে। কুমিল্লার শিক্ষা বোর্ডের অধীনে এই উপজেলার আবেদনূর উচ্চ বিদ্যালয় থেকে ৯২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাশ করে, এর মধ্যে ১১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এছাড়া বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা’র অধীন দাখিল পরীক্ষায় এই উপজেলার লক্ষ্মীপুর আলিম মাদ্রাসা থেকে ৩৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাশ করে, এদের মধ্যে ১জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।


শুক্রবার (২৮ জুলাই) সকালে সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এসএসসি পরীক্ষায় এ উপজেলার ৩৩টি বিদ্যালয়ের ৩ হাজার ২শত ২০জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে ২ হাজার ৬শত ৯৫ জন উত্তীর্ণ হয়। পাশের হার ৮৩.৭০ শতাংশ। এদের মধ্যে ২শত ৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। উপজেলা সদরের চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে সর্বোচ্চ ৬২জন এছাড়া বড়গোবিন্দপুর আলী মিয়া ভূইয়া উচ্চ বিদ্যালয় থেকে ২১ জন, আবেদানুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।


চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল বলেন, উপজেলায় দুটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা শতভাগ পাশ করেছে। আমি সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানাই।

আরও খবর