নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চান্দিনার সাবেক উপজেলা চেয়ারম্যান নাজমুল আহসান মজুমদার রিপন আর নেই

চান্দিনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নাজমূল আহসান মজুমদার রিপন (৫৮) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজীউন)

মঙ্গলবার ৪ জুলাই রাত সাড়ে ১০টায় রাজধানীর একটি প্রাইভেট হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যু বরণ করেন বলে ডাক্তাররা জানিয়েছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  মরহুমের পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. নাজমূল আহসান মজুমদার (রিপন) ২০০৯ সালে চান্দিনা উপজেলা পরিষদ এর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে কাপ পিরিচ প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচিত হন। তিনি অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে পাঁচ বছর ক্ষমতায় থেকে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি চান্দিনার মাইজখার ইউনিয়নের এএফএম উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিশিষ্ট্য ব্যবসায়ী নাজমূল আহসান মজুমদার রিপন চান্দিনা মাইজখার ইউনিয়নের হরিণা মজুমদার বাড়ির মৃত ফসিউর রহমান মজুমদারের বড় ছেলে। পাঁচ ভাই তিন বোনের মধ্যে তিনি সবার বড়।

তার মৃত্যুতে গভীর সমবেদনা প্রকাশ করেছেন কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বুধবার (৫ জুলাই) দুপুরে নামাজে জানাজা শেষে পারিবারিক করবস্থানে দাফন করা হবে বলে প্রাথমিক ভাবে জানান পরিবারের সদস্যরা।

আরও খবর