নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চান্দিনায় স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কুমিল্লার চান্দিনা উপজেলার ৮টি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৩ জুন) বিকেলে আধুনিক চান্দিনা পৌর অডিটোরিয়ামে ওই সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন- কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।

সম্মেলনের উদ্বোধন করেন- স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা এ্যাডভোকেট সালমা হাই টুনি।

সম্মেলনের প্রথম অধিবেশনে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক কাজী আখলাকুর রহমান জুয়েল এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির নেত্রী মেহেরুন্নেছা উত্তরা, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জি.এস সুমন সরকার, সাধারণ সম্পাদক লিটন সরকার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ নেতা মো. মজিবুর রহমান, চান্দিনা পৌর আওয়ামীলীগ সধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. মফিজুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা ছাত্র লীগ সভাপতি এ্যাডভোকেট মো. মহিউদ্দিন। উপজেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম-আহ্বায়ক আমির হোসেন আমুর সঞ্চালনায় এতে স্বাগত বক্তৃতা করেন- উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সুমন। কোরআন তিলাওয়াত করেন- স্বেচ্ছাসেবকলীগ নেতা মাওলানা আবু সুফিয়ান।

পরে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জি.এস সুমন সরকার এর সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশন হয়। তবে ওই ৮ ইউনিয়নের কমিটি ঘোষণা করা হয়নি।

আরও খবর