নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

প্রধানমন্ত্রীকে হত্যা হুমকির প্রতিবাদে দেবিদ্বারে বিক্ষোভ

সোমবার বিকেলে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বারে বিক্ষোভ



প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাকে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ (চাঁদ) কতৃক প্রকাশ্যে জনসভায় হত্যা হুমকি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে কুমিল্লার দেবিদ্বার উপজেলার আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।গতকাল,সোমবার বিকেল ৪টায় কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার নিউমার্কেট এলাকায় উক্ত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি একেএম মনিরুজ্জামান মাষ্টারের সভাপতিত্বে প্রায় কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে থেকে বিশাল এক বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা পরিষদের বঙ্গবন্ধু মোড়ালের সামনে অবস্থান নেয়। এ সময় বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এম এজাজ মাহমুদ  উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি হাজী মোঃ আবুল কাশেম ওমানী, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, জেলা পরিষদের সদস্য শিরিন সুলতানা।



এসময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সহ-সভাপতি মেয়র পদপ্রার্থী হাজী মোঃ কেফায়েত উল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জি এস আব্দুল মান্নান মোল্লা, ,কুমিল্লা উত্তর জেলা যুবলীগ নেতা প্রভাষক মোঃ সাইফুল ইসলাম শামীম, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান সুমন, সাবেক ছাত্রলীগ নেতা আমির হোসেন আমু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মোঃ তরিকুল ইসলাম কাজী সুমন, উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক মোঃ আনোয়ার পারভেজ, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মোঃ ইকবাল হোসেন রুবেল, সহ আওয়ামীলীগ ও  অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও খবর