নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুমিল্লার চান্দিনায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এমপি’র নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

কুমিল্লার চান্দিনায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।

শুক্রবার (১২ মে) দুপুরে উপজেলার গল্লাই ইউনিয়নের কংগাই গ্রামের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারদের দেখতে ঘটনাস্থল ছুটে যান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।

এসময় ক্ষতিগ্রস্থ ৪ পরিবারে সহায়তার হাত বাড়ান তিনি। সেই সাথে এসএসসি পরীক্ষার্থী জান্নাত আক্তারের আগামী দুই বছরের লেখা পড়ার দায়িত্ব নেন স্বাধীনতা পদকপ্রাপ্ত খ্যাতনামা ওই চিকিৎসক। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ প্রতি পরিবারের হাতে অন্ন, বস্ত্র ও নগদ অর্থ প্রদান করে তিনি।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সদস্য মজিবুর রহমান, গল্লাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম দর্জি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেবেশ চন্দ্র দাস, আওয়ামী লীগ নেতা লিটন চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা আতাউর রহমান গনি সহ স্থানীয় আওয়ামীলীগের নেতা-কর্মীরা।

সাংসদ ডা.প্রান গোপাল দত্ত বলেন, ঢাকা থেকে খবর পেয়েছিলাম যে, ৪টি অসহায় পরিবার অগ্নিকান্ডে সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। তাই বিলম্ব না করে ইউএনও কে তাদের দেখতে পাঠাই এবং আজ আমি আসলাম। মানুষগুলো তাদের আবাসস্থলসহ আসবাবপত্র, খাদ্য শস্য সব হারিয়েছে। তাই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের জন্য খাদ্য উপকরণসহ নগদ অর্থের ব্যবস্থা করা হয়েছে।

প্রসঙ্গত, বুধবার (১০ মে) বেলা সাড়ে ১১টার দিকে বৈদ্যুতিক সক সার্কিট থেকে ওই গ্রামের ৪ পরিবারের ৮টি ঘর পুড়ে যায়। এতে ঘরে থাকা আসবাবপত্র, স্বর্ণালংকার ও নগদ অর্থ সহ প্রায় ষাট লাখ টাকার ক্ষতি হয় বলে দাবী করেন ক্ষতিগ্রস্থ পরিবার।

আরও খবর