নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঈদগাঁওতে ২৫ মার্চে গণহত্যা দিবসকে স্মরণ


ঈদগাঁওতে বক্তারা বলেছেন, ১৯৭১ এর ২৫ মার্চের গণহত্যা বিশ্ব সভ্যতার জন্য এক কলঙ্কজনক জঘন্যতম ঘটনা। এ দিনে মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্বপরিকল্পিত অপারেশন সার্চলাইট এর নীল নকশা অনুযায়ী আন্দোলনরত বাঙ্গালীদের কন্ঠ চিরতরে স্তব্ধ করে দেয়ার জন্য রাজধানী ঢাকা সহ সারা দেশে নিরস্ত্র বাঙালিদের উপর অত্যাধুনিক অস্ত্রেস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়েছিল। 


২৫ শে মার্চ গণহত্যা দিবসে শহীদানদের প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করে প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়।


বিদ্যালয়ের মোখতার আহমদ মিলনায়তনে আয়োজিত এ স্মরণসভায় সভাপতিত্ব করেন ও সমাপনী বক্তব্য দেন প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত। 


সহকারি শিক্ষক মোজাম্মেল হকের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দীন।


ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন সিনিয়র শিক্ষক মোঃ রেজাউল করিম ও এস, এম, তারেকুল হাসান (তারেক)।


অনুষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা কালোরাত্রি স্মরণে বক্তব্য উপস্থাপন করেন।


নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সরকারি শিক্ষক আবু বক্কর সিদ্দিক।


সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। তবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) নির্দেশনার আলোকে আলোকসজ্জা করা না হলেও মাহে রমজানের পবিত্রতা বজায় রাখা হয়।


শেষে বিদ্যালয়ের শেখ রাসেল স্মরণিকায় ২৫ মার্চের ঘটনা ও তাৎপর্য সম্বলিত নানা চিত্র সন্নিবেশ করা হয়।


পুরো আয়োজনে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মোঃ সিরাজুল হক, নুরুল কবির, পূরণাম পাল, সহকারি শিক্ষক আব্দুল খালেক, দেলাওয়ার হোসাইন সাঈদী, দেলোয়ার হোসেন, হাবিব উল্লাহ, নুরুল হুদা, নুরুল আবছার, জসিম উদ্দিন (বাংলা), আশিকুর রহমান, আব্দুস সালাম হেলালি, মোহাম্মদ আলম, গিয়াস উদ্দিন, রফিকুল ইসলাম, রুহুল আমিন, শাহজালাল মুনিরসহ কর্মচারীবৃন্দ।সাউন্ড সিস্টেমে ছিলেন জুনিয়র বাবুল ও সাখাওয়াত হোসাইন।

আরও খবর