সাংবাদিক পরিচয়ে গাড়ি চুরি চক্র! তিন পিকআপ উদ্ধার, আটক-১ ধামরাইয়ে জুমার নামাজ চলাকালে ইমামকে হেনস্তা নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের আর্থিক সহায়তা প্রদান আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের ক্ষতির প্রতিকার প্রার্থনা দিনাজপুরে পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে চরমদুষর্ভোগে বিহারীপাড়ার প্রায় ৩০০পরিবার ‎রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত কুতুবদিয়ায় দুই শিশুর মৃত্যু সৌদি আরবের আগেই ঈদুল আজহার তারিখ ঘোষণা করল দুই দেশ এক সপ্তাহ বন্ধ থাকবে দেশের সব আদালত শেরপুরের ঝিনাইগাতীতে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস গোয়ালন্দে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পোস্টারিং ও নৌ-মিছিল।। এলাকাজুড়ে চাঞ্চল্য ‎সুন্দরবনে ফের অস্ত্রসহ দুই দস্যু গ্রেফতার, চার জেলে উদ্ধার ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর! অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট ২১ জেলার মানুষের দাবিতে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুর আহ্বান জাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের যোগদান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট রায়পুরে ঘাট দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ,আহত ৭ জন

উখিয়ায় শিক্ষা অফিসার অনিয়মের তদন্ত করলেন জেলা শিক্ষা অফিসার

কক্সবাজারের উখিয়ায় উপজেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে নানা অভিযোগের বিষয়ে তদন্ত সম্পন্ন হয়েছে।


বুধবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টায় উখিয়া উপজেলা শিক্ষা অফিসে এ তদন্ত কার্যক্রম সম্পন্ন হয়। দীর্ঘ সাড়ে ৩ ঘন্টা এ তদন্ত কার্যক্রম চলে।


বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয় থেকে দায়িত্ব প্রাপ্ত তদন্ত কর্মকর্তা ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনসুর আলী চৌধুরী এ তদন্ত কার্যক্রম পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পরিনয় চাকমা।


জৈষ্ঠতা লঙ্ঘন করে পদোন্নতি দেওয়া, বিধি লঙ্ঘন করে প্রেষণে পাঠানো, স্বেচ্ছাচারীতা, অশালীন ব্যবহারসহ নানা অভিযোগে উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর অভিযোগ করেছিলেন উপজেলা শিক্ষা অফিসারের অধীনস্থ কয়েকজন শিক্ষক ও সাংবাদিক জসিম আজাদ।


ওই অভিযোগের প্রেক্ষিতে গত ২৭ ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগের বিভাগীয় উপ পরিচালক ড. মোঃ শফিকুল ইসলাম এই তদন্তের নির্দেশ দেয়া হয়েছিল।


তদন্ত কার্যক্রম সম্পর্কে অভিযোগকারী সাংবাদিক জসিম আজাদ জানান, শিক্ষা অফিসারের বিরুদ্ধে আমাদের সকল অভিযোগ তদন্ত কর্তকর্তা ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে লিখিতভাবে জানিয়েছি। তদন্ত কর্মকর্তা নিরপেক্ষ তদন্তের বিষয়ে আমাদের শতভাগ নিশ্চয়তা দিয়েছেন। তদন্ত সুষ্ঠু হবে আশা করছি।


তদন্ত কর্মকর্তা ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনসুর আলী চৌধুরী তদন্ত কার্যক্রম সম্পর্কে বলেন, আমি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে এসেছি। কোন কর্মকর্তার বিরুদ্ধে সুনিদিষ্ট অভিযোগ থাকলে যে কেউ অভিযোগ করতে পারেন। দেশের প্রতিটি নাগরিকের অভিযোগ করার অধিকার আছে। তদন্ত অবশ্যই নিরপেক্ষ হবে।

উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগের বিভাগীয় উপ পরিচালক ড. মোঃ শফিকুল ইসলামের প্রেরিত চিঠিতে পত্র প্রাপ্তির ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়া নির্দেশনা ছিল।

আরও খবর
কুতুবদিয়ায় দুই শিশুর মৃত্যু

৫ ঘন্টা ৬ মিনিট আগে




কুতু্বদিয়ায় ২৫ টি অটোরিকশা পুড়ে ছাই

১৬ দিন ৮ ঘন্টা ৫ মিনিট আগে


উখিয়ায় অনুষ্ঠিত হলো Bridge Builders’ Workshop ২০২৬

২২ দিন ২ ঘন্টা ১৫ মিনিট আগে