সাংবাদিক পরিচয়ে গাড়ি চুরি চক্র! তিন পিকআপ উদ্ধার, আটক-১ ধামরাইয়ে জুমার নামাজ চলাকালে ইমামকে হেনস্তা নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের আর্থিক সহায়তা প্রদান আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের ক্ষতির প্রতিকার প্রার্থনা দিনাজপুরে পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে চরমদুষর্ভোগে বিহারীপাড়ার প্রায় ৩০০পরিবার ‎রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত কুতুবদিয়ায় দুই শিশুর মৃত্যু সৌদি আরবের আগেই ঈদুল আজহার তারিখ ঘোষণা করল দুই দেশ এক সপ্তাহ বন্ধ থাকবে দেশের সব আদালত শেরপুরের ঝিনাইগাতীতে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস গোয়ালন্দে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পোস্টারিং ও নৌ-মিছিল।। এলাকাজুড়ে চাঞ্চল্য ‎সুন্দরবনে ফের অস্ত্রসহ দুই দস্যু গ্রেফতার, চার জেলে উদ্ধার ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর! অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট ২১ জেলার মানুষের দাবিতে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুর আহ্বান জাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের যোগদান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট রায়পুরে ঘাট দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ,আহত ৭ জন

ঈদগাঁওতে শিশু দিবসে নানা আয়োজন



 ঈদগাঁওতে আজ নানা আয়োজনের পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি উদযাপন করেছে। কর্মসূচির মধ্যে ছিল বিদ্যালয়ের মাঠ পরিচ্ছন্নতা অভিযান, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, দোয়া ও মোনাজাত। শুরুতে বিদ্যালয়ের উপস্থিত শিক্ষার্থীদের অংশগ্রহণে এবং শিক্ষকদের তত্ত্বাবধানে পুরো মাঠ পরিচ্ছন্ন করা হয়। বিদ্যালয়ের কবি মুহম্মদ নুরুল হুদা গ্রন্থাগারে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শিক্ষকবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। মোখতার আহমদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও সমাপনী বক্তব্য দেন প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত। এতে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন ইংরেজি শিক্ষক দেলাওয়ার হোসাইন সাঈদী ও বাংলা শিক্ষক জসিম উদ্দীন। এর আগে স্বাগত বক্তব্য দেন সিনিয়র শিক্ষক এস, এম তারিকুল হাসান (তারেক)। অনুষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক বক্তৃতা, কবিতা পাঠ ও দেশাত্মবোধক সংগীত পরিবেশন করা হয়।

শিক্ষার্থীরা সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করে। সরকারি শিক্ষক শাহাজালাল মুনিরের সঞ্চালনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক আবু বক্কর সিদ্দিক। সভা শেষে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ সম্প্রচার করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মোঃ সিরাজুল হক, আব্দুল মজিদ খান, নুরুল কবির, মোঃ রেজাউল করিম, দেলোয়ার হোসেন, হাবিব উল্লাহ, নুরুল আবছার, ফাতেমা বেগম, নুরুল হুদা, আব্দুল্লাহ আল নোমান, জসিম উদ্দিন ও আশিকুর রহমান। এছাড়াও ছিলেন আব্দুস সালাম হেলালি, মোহাম্মদ আলম, রফিকুল ইসলাম, রুহুল আমিন, গিয়াস উদ্দিন, ইফফাত সানিয়া, অশ্রু রায়, আনিসুর রহমান, শামসুল আলমসহ কর্মচারীবৃন্দ।

শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের বিভিন্ন পারফরম্যান্সে বঙ্গবন্ধুর ব্যক্তিত্ব ও তার জীবন কীর্তি তুলে ধরেন।

এদিকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্মকর্তাদের একটি টিম বিদ্যালয়ের গ্রন্থাগার পরিদর্শন করেন।

আরও খবর
কুতুবদিয়ায় দুই শিশুর মৃত্যু

৫ ঘন্টা ৮ মিনিট আগে




কুতু্বদিয়ায় ২৫ টি অটোরিকশা পুড়ে ছাই

১৬ দিন ৮ ঘন্টা ৭ মিনিট আগে


উখিয়ায় অনুষ্ঠিত হলো Bridge Builders’ Workshop ২০২৬

২২ দিন ২ ঘন্টা ১৮ মিনিট আগে