নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বালুখালীর রোহিঙ্গা ক্যাম্প থেকে এক যুবক কে অপহরণ

কক্সবাজার জেলার উখিয়া  বালুখালী ক্যাম্পে মোহাম্মদ রফিক (৩৫) নামে এক রোহিঙ্গাকে গুলি করে হত্যা করেছে মুখোশধারী সন্ত্রাসীরা। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়ার ১৯ নং ক্যাম্পের ‘এ’ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই ক্যাম্পের দিল মোহাম্মদের ছেলে।


জানা গেছে, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ১০/১৫ জনের একদল সশস্ত্র মুখোশধারী সন্ত্রাসী প্রকাশ্য দিবালোকে ঐ ক্যাম্পের এ/ ৯ ব্লকে তাণ্ডব চালায়। এ সময় রোহিঙ্গা রফিকের ঘর থেকে অস্ত্রের মুখে সন্ত্রাসীরা তাকে তুলে নিয়ে যায়। কিছুক্ষণ পর একই ক্যাম্পের এ/১১ ব্লকের আবদুর রহিমের ঘরের সামনের গলিতে রফিককে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরবর্তীতে পাশ্ববর্তী রোহিঙ্গারা রফিককে উদ্ধার করে বালুখালী এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী। তিনি জানান, কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ক্যাম্প এপিবিএন পুলিশ নিয়োজিত থাকার পরও উখিয়া থানা পুলিশকে ঘটনাস্থলে গিয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করতে হয়েছে বলে জানা যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। উখিয়া থানা এলাকায় আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।

আরও খবর