নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের আর্থিক সহায়তা প্রদান আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের ক্ষতির প্রতিকার প্রার্থনা দিনাজপুরে পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে চরমদুষর্ভোগে বিহারীপাড়ার প্রায় ৩০০পরিবার ‎রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত কুতুবদিয়ায় দুই শিশুর মৃত্যু সৌদি আরবের আগেই ঈদুল আজহার তারিখ ঘোষণা করল দুই দেশ এক সপ্তাহ বন্ধ থাকবে দেশের সব আদালত শেরপুরের ঝিনাইগাতীতে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস গোয়ালন্দে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পোস্টারিং ও নৌ-মিছিল।। এলাকাজুড়ে চাঞ্চল্য ‎সুন্দরবনে ফের অস্ত্রসহ দুই দস্যু গ্রেফতার, চার জেলে উদ্ধার ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর! অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট ২১ জেলার মানুষের দাবিতে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুর আহ্বান জাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের যোগদান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট রায়পুরে ঘাট দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ,আহত ৭ জন নেপালে ইতিহাস গড়লেন বানিয়াচংয়ের আমির উদ্দিন সাতক্ষীরায় ৫৬ ইউনিয়ন ভূমি অফিস সক্রিয়

উখিয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ দপ্তরের ও বাংলাদেশ মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় উখিয়া প্রাণিসম্পদ অফিস সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে প্রদর্শনী উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান 


রবিবার ২৬ ফেব্রুয়ারি, অনুষ্ঠিত প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।


প্রদর্শনীর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.সাহাব উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে সমন্বয়ক ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পলাশ চন্দ্র রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমির সুপারভাইজার বদরুল আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সালাহ উদ্দিন মেম্বার, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এটিএম রশিদ, রাজাপালং ইউনিয়ন ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল উদ্দিন সহ অন্যান্য অতিথি বৃন্দ।

পরে খামারীদের মধ্যে পশু পালন নিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার সনদ প্রদান ও নানা প্রজাতির প্রাণীর সমাহার পরিদর্শনী করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। 


প্রদর্শনীতে উন্নত জাতের গরু, ছাগল, মহিষ, গয়াল, দুম্বা, গাড়ল, হাঁস, মুরগি, কবুতর, টার্কি, তিতিরসহ বিভিন্ন জাতের সৌখিন পাখি বিভিন্ন প্রাণী পুষ্টিপ্রযুক্তি দুগ্ধজাত পণ্য প্রদর্শিত হয়েছে। এছাড়া প্রদর্শনীতে বিশেষ আকর্ষণ হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি  এনিমেল র‍্যাম্পিং ড্র প্রদর্শিত হয়েছে।  


তাছাড়াও প্রাণীজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি, মার্কেট লিংকেজ ও ভেল্যু চেইন সৃষ্টি, ক্ষুদ্র ও মাঝারি খামারিদের জন্য জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, ব্যবস্থাপনা, নিরাপদ প্রাণীজ খাদ্য উৎপাদন এবং বেসরকারি উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নির্ধারিত এলাকায় প্রাণিসম্পদ খাতে টেকসই প্রবৃদ্ধি অর্জনই প্রকল্পের সামগ্রিক উদ্দেশ্য।

আরও খবর
কুতুবদিয়ায় দুই শিশুর মৃত্যু

৩ ঘন্টা ৫৭ মিনিট আগে




কুতু্বদিয়ায় ২৫ টি অটোরিকশা পুড়ে ছাই

১৬ দিন ৬ ঘন্টা ৫৬ মিনিট আগে


উখিয়ায় অনুষ্ঠিত হলো Bridge Builders’ Workshop ২০২৬

২২ দিন ১ ঘন্টা ৭ মিনিট আগে