আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের ক্ষতির প্রতিকার প্রার্থনা দিনাজপুরে পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে চরমদুষর্ভোগে বিহারীপাড়ার প্রায় ৩০০পরিবার ‎রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত কুতুবদিয়ায় দুই শিশুর মৃত্যু সৌদি আরবের আগেই ঈদুল আজহার তারিখ ঘোষণা করল দুই দেশ এক সপ্তাহ বন্ধ থাকবে দেশের সব আদালত শেরপুরের ঝিনাইগাতীতে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস গোয়ালন্দে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পোস্টারিং ও নৌ-মিছিল।। এলাকাজুড়ে চাঞ্চল্য ‎সুন্দরবনে ফের অস্ত্রসহ দুই দস্যু গ্রেফতার, চার জেলে উদ্ধার ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর! অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট ২১ জেলার মানুষের দাবিতে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুর আহ্বান জাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের যোগদান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট রায়পুরে ঘাট দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ,আহত ৭ জন নেপালে ইতিহাস গড়লেন বানিয়াচংয়ের আমির উদ্দিন সাতক্ষীরায় ৫৬ ইউনিয়ন ভূমি অফিস সক্রিয় পীরগাছায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সম্মেলন

স্ত্রীর সামনেই স্বামীর আত্নহত্যা!

কক্সবাজার শহরের কলাতলীর ওয়ার্ল্ড বীচ হোটেলে স্ত্রীর সামনেই গলায় ফাস লাগিয়ে সৌরভ সিকদার (২৮) নামে এক যুবক আত্নহত্যা করেছে বলে জানা গেছে।

সোমবার (১ আগস্ট) রাত ৯ টার দিকে ওই হোটেলের ৭১৭ নাম্বার কক্ষে এই ঘটনা ঘটে। এ ঘটনা নিয়ে জেলা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে

সৌরভ সিকদার কক্সবাজার জেলার কুতুবদিয়ার দক্ষিণ ধুরুং সিকদারবাড়ির মাস্টার হাসান সিকদারের ছেলে। তবে সে স্বস্ত্রীক ঢাকার পান্থপথে থাকে বলে জানা গেছে।


 কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর উল গীয়াস বলেন, ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টাকালে রশি ছিড়ে পড়ে গিয়ে আহত হন ওই যুবক। ৯৯৯-এ কল পেয়ে পুলিশ তাকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিনি মারা যান।


ওসি আরো বলেন, আসল ঘটনা উদঘাটনে কাজ করছে পুলিশ।  

এদিকে সৌরভের কয়েকজন স্বজন বলেন, কি কারণে সৌরভের হোটেলে অবস্থান এবং গলায় ফাঁস লাগানো তা বোধগম্য নয়। রুমে তার  সাথে থাকা নারীকে জিজ্ঞাসাবাদ করলেই বিষয়টি পরিষ্কার হবে।  

হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সৌরভ সিকদার ও তার স্ত্রী আনিকা তাসনিম গত ১৬ জুলাই থেকে এই হোটেলের ৭১৭ কক্ষে অবস্থান করছিলেন তারা।

সৌরভের ২য় স্ত্রীর বরাতে পুলিশ  জানিয়েছে আনিকাকে ঘরে তোলা নিয়ে পরিবারের সাথে মনোমালিন্য চলছিলো সৌরভের। এ নিয়ে বাড়ির কারো সাথে ফোনে কথা-কাটাকাটির জেরে গলায় ফাঁস লাগায় সৌরভ।

ওসি শেখ মুনীর উল গীয়াস বলেছেন, দ্বিতীয় স্ত্রীকে হয়তো সৌরভের পরিবার মনে নিচ্ছিল না। এসব নিয়ে পারিবারিক দ্বন্দ্ব চলছিলো কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করেনি। তবে স্ত্রী ও হোটেল সংশ্লিষ্টদের নজরে রাখা হয়েছে।

Tag
আরও খবর
কুতুবদিয়ায় দুই শিশুর মৃত্যু

১ ঘন্টা ১৫ মিনিট আগে




কুতু্বদিয়ায় ২৫ টি অটোরিকশা পুড়ে ছাই

১৬ দিন ৪ ঘন্টা ১৪ মিনিট আগে


উখিয়ায় অনুষ্ঠিত হলো Bridge Builders’ Workshop ২০২৬

২১ দিন ২২ ঘন্টা ২৪ মিনিট আগে