আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের ক্ষতির প্রতিকার প্রার্থনা দিনাজপুরে পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে চরমদুষর্ভোগে বিহারীপাড়ার প্রায় ৩০০পরিবার ‎রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত কুতুবদিয়ায় দুই শিশুর মৃত্যু সৌদি আরবের আগেই ঈদুল আজহার তারিখ ঘোষণা করল দুই দেশ এক সপ্তাহ বন্ধ থাকবে দেশের সব আদালত শেরপুরের ঝিনাইগাতীতে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস গোয়ালন্দে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পোস্টারিং ও নৌ-মিছিল।। এলাকাজুড়ে চাঞ্চল্য ‎সুন্দরবনে ফের অস্ত্রসহ দুই দস্যু গ্রেফতার, চার জেলে উদ্ধার ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর! অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট ২১ জেলার মানুষের দাবিতে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুর আহ্বান জাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের যোগদান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট রায়পুরে ঘাট দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ,আহত ৭ জন নেপালে ইতিহাস গড়লেন বানিয়াচংয়ের আমির উদ্দিন সাতক্ষীরায় ৫৬ ইউনিয়ন ভূমি অফিস সক্রিয় পীরগাছায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সম্মেলন

রামুতে আল ইত্তেহাদ ছাত্র ও যুব ফেডারেশনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন।

যুব সমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদকাসক্তি থেকে দূরে রাখার লক্ষ্যে রামুর খুনিয়া পালং ইউনিয়নের আল ইত্তেহাদ ছাত্র ও যুব ফেডারেশনের উদ্যোগে টাইংগাকাটা খেলার মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অদ্য ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য জনাব কবির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালিয়া পালং উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক জনাব রফিকুল আলম এবং সমাজকর্মী জনাব মাহাবুব কাউসার।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল ইত্তেহাদ ছাত্র ও যুব ফেডারেশনের সভাপতি আসাদ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক জনাব আজিজ মিয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা যুব সমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি সামাজিক অবক্ষয়, বিশেষ করে মাদকাসক্তি থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের টুর্নামেন্ট আয়োজন যুবসমাজকে ইতিবাচক ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করবে।

আয়োজকরা জানান, টুর্নামেন্টটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও যুব উন্নয়নমূলক এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag
আরও খবর
কুতুবদিয়ায় দুই শিশুর মৃত্যু

১ ঘন্টা ১২ মিনিট আগে




কুতু্বদিয়ায় ২৫ টি অটোরিকশা পুড়ে ছাই

১৬ দিন ৪ ঘন্টা ১২ মিনিট আগে


উখিয়ায় অনুষ্ঠিত হলো Bridge Builders’ Workshop ২০২৬

২১ দিন ২২ ঘন্টা ২২ মিনিট আগে