আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের ক্ষতির প্রতিকার প্রার্থনা দিনাজপুরে পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে চরমদুষর্ভোগে বিহারীপাড়ার প্রায় ৩০০পরিবার ‎রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত কুতুবদিয়ায় দুই শিশুর মৃত্যু সৌদি আরবের আগেই ঈদুল আজহার তারিখ ঘোষণা করল দুই দেশ এক সপ্তাহ বন্ধ থাকবে দেশের সব আদালত শেরপুরের ঝিনাইগাতীতে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস গোয়ালন্দে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পোস্টারিং ও নৌ-মিছিল।। এলাকাজুড়ে চাঞ্চল্য ‎সুন্দরবনে ফের অস্ত্রসহ দুই দস্যু গ্রেফতার, চার জেলে উদ্ধার ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর! অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট ২১ জেলার মানুষের দাবিতে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুর আহ্বান জাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের যোগদান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট রায়পুরে ঘাট দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ,আহত ৭ জন নেপালে ইতিহাস গড়লেন বানিয়াচংয়ের আমির উদ্দিন সাতক্ষীরায় ৫৬ ইউনিয়ন ভূমি অফিস সক্রিয় পীরগাছায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সম্মেলন

উখিয়ায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য বিজয় র‍্যালি

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উখিয়া উপজেলা শাখার উদ্যোগে কক্সবাজারের উখিয়ার ব্যস্ততম শহর কোর্টবাজারে বিশাল শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় কোর্টবাজার উত্তর স্টেশন চত্বরে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উখিয়া উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ রিদুয়ানুল হক জিশান।


সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলা আমীর ও জামায়াত মনোনীত কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী। এসময় তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে শ্রমিক সমাজের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি এডভোকেট শাহজালাল চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কক্সবাজার জেলা সেক্রেটারি মুহাম্মদ মুহসিন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফজল, নায়েবে আমীর মাওলানা নুরুল হক, সেক্রেটারি মাওলানা সুলতান আহমদ, সাবেক ছাত্রনেতা শফিউল আলম খন্দকার,

শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ শাহ জাহান এবং জেলা পরিবহন মালিক সমিতির জয়েন্ট সেক্রেটারি শাহ আলম। এ ছাড়াও সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


বক্তারা বলেন, মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে শ্রমিক সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে এবং ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য বিজয় র‍্যালি কোর্টবাজার উত্তর ও দক্ষিণ স্টেশন প্রদক্ষিণ করে। র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিক, সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হলদিয়া পালং ইউনিয়নের বায়তুলমাল সম্পাদক হাফেজ শাহজালাল। পরে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন উখিয়া উপজেলা সভাপতি রিদুয়ানুল হক জিশান।


অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উখিয়া উপজেলা শাখার সহ-সভাপতি সুলতান আহমদ ও সেক্রেটারি আমান উল্লাহ আমান।

Tag
আরও খবর
কুতুবদিয়ায় দুই শিশুর মৃত্যু

১ ঘন্টা ১৩ মিনিট আগে




কুতু্বদিয়ায় ২৫ টি অটোরিকশা পুড়ে ছাই

১৬ দিন ৪ ঘন্টা ১৩ মিনিট আগে


উখিয়ায় অনুষ্ঠিত হলো Bridge Builders’ Workshop ২০২৬

২১ দিন ২২ ঘন্টা ২৩ মিনিট আগে