নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুতুবদিয়া হাসপাতালে ফের চালু হয়েছে প্যাথলজিক্যাল টেস্ট সেবা

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন পর রোগ নির্ণয়ে ল্যাবরেটরী বিভাগে প্যাথলজিক্যাল টেস্ট সেবা দুই শিফ্ট চালু হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) থেকে এই সেবা শুরু হয়েছে বলে হাসপাতাল সূত্র জানায়। বেসরকারি সংস্থার সহযোগিতায় মোট ৫ জন টেকনোলজিষ্ট থাকা অবস্থায় দ্বীপের স্বাস্থ্য সেবায় ল্যাব দুই শিফ্ট চালু ছিল। গত বছর নভেম্বর থেকে এনজিওগুলো তাদের প্রজেক্ট সীমিত করায় জনবল কমিয়ে দেয়।

সরকারি নিয়োগপ্রাপ্ত মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাব) একই সাথে বদলী হলে কুতুবদিয়া হাসপাতালে রোগ নির্ণয়ে বাধাগ্রস্থ হয়ে পরে।উন্নত দামি যন্ত্রপাতি থাকলেও প্রয়োজনীয় রিয়্যাজেন্ট-কীট সরবরাহ না থাকায় ব্যহত হয় ল্যাব সেবা।

হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (বিএসসি ল্যাব) আল মামুন বলেন, স্বাস্থ্য বিভাগের সহয্গোী হিসেবে বেসরকারি সংস্থার দু‘জন মেডিকেল টেকনোলজিস্ট দেয়া হয়েছে। একই সাথে রোগ নির্ণয়ে প্রয়োজনীয় রিয়্যাজেন্ট সরবরাহ করা হয়েছে। সকাল ৯টা থেকে দুই শিফ্ট এ সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রযোজনীয় পরীক্ষা করা যাবে। একই সাথে অনকলে ২৪ ঘন্টা রক্ত সঞ্চালন বিভাগও খোলা থাকবে।

উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা: রেজাউল হাসান বলেন, মেডিকেল টেকনোলজিস্ট স্বল্পতায় বেশ কিছু দিন ল্যাবের দুই শিফ্ট কার্যক্রম বন্ধ ছিল। রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রয়োজনীয় সেবা দিতে বেসরকারি সংস্থার সহায়তায় হাসপাতালের ল্যাব বিভাগ শনিবার থেকে দুই শিফ্ট চালু করা হয়েছে। জরুরি বিভাগ, বর্হিবিভাগ ও অন্ত:বিভাগের রোগীদের প্রয়োজনীয় টেস্ট উল্লেখিত সময়ে করা যাবে। এছাড়া ২৪ ঘন্টা সার্ভিস রয়েছে রক্ত সঞ্চালনের।

Tag
আরও খবর