নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর কুতুবদিয়া বাতিঘর

ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখরিত দৃষ্টিনন্দন স্পট  কক্সবাজারের  কুতুবদিয়া উপজেলার  দক্ষিণ ধূরুং ইউনিয়নের আলী ফকির ডেইল এলাকায় পুনঃনির্মিত দৃষ্টিনন্দন  লাইট হাউজ এ্যান্ড কোস্টাল রেডিও স্টেশন ( বাতিঘর)ও সমুদ্র সৈকত।নতুন সাজে সজ্জিত হচ্ছে সম্ভাবনাময় পর্যটন স্পট  বাতিঘর ও সমুদ্র সৈকত,  ভ্রমণ পিপাসুদের পদচারণায় প্রতিদিনই লোকে লোকারন্য হয়ে উঠেছে। 

সারি সারি ঝাউ বাগান ও বালুময় দীর্ঘতম সমুদ্র সৈকত ও বাতিঘর  ভ্রমণ পিপাসুদের মন জুড়ানো পর্যটন কেন্দ্রে হিসেবে বেশ পরিচিতি লাভ করেছে।কক্সবাজার সমুদ্র সৈকত, পতেঙ্গা সী-বীচ ও কুয়াকাটা সমুদ্র সৈকত ছাড়াও দেশের স্বল্প পরিচিত সমুদ্র সৈকতের মধ্যে অন্যতম ও পর্যটন স্পট হচ্ছে সমুদ্র সৈকত হচ্ছে কুতুবদিয়া সী বীচ ও বাতিঘর।

 প্রতিদিন শত শত লোকের পদচারণায় মুখর থাকছে এ পর্যটন স্পটটি। ভ্রমণ পিপাসুরা সারি সারি ঝাউগাছের শীতল বাতাস ও সমুদ্রের জোয়ারের ঢেউয়ের তরঙ্গের সামনে সৈকতে ঝাঁকেঝাঁকে লাল কাঁকড়ার দৌঁড়ঝাপ দৃশ্য উপভোগ করার পাশাপাশি  সূর্যাস্তের সময় আপনজনদের সাথে ছবি-সেলফি ও ভিডিও ধারণের মধ্যদিয়ে চমৎকার আনন্দ উপভোগ করতে ভিড় জমায় পর্যটকরা। এছাড়াও সেখানে গড়ে উঠছে অস্থায়ী ঝাল বিতান, চটপটি, কুলিং কর্ণার,চায়ের দোকান সহ বসানো হয়েছে ঘূর্ণিয়মান দোলনা।দিগন্ত বিস্তৃত সাগরের বুকে সূর্যাস্তের দৃশ্য, লাল কাঁকড়ার অবাধ বিচরণ বা ছোট -বড় সবাই দলবেঁধে ফুটবল, ক্রিকেটে মেতে ওঠা ও সমুদ্রের ঢেউয়ের তরঙ্গের দৃশ্য পর্যটকদের দেয় মহা আনন্দ।

এদিকে,  বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্ব পরিবারের সদস্যদের নিয়ে সমুদ্র সৈকতের সৌন্দর্য্য উপভোগ করতে ছুটে এসেছে। ভ্রমণ পিপাসুরা  একটু ক্লান্তি দূর করতে ছুটে আসেন সমুদ্র সৈকতে ।  অনেকেই প্রিয়জনকে সাথে নিয়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্যে সজ্জিত সাগর কন্যাকে উপভোগ করছেন।আকাশে সাদা মেঘের ভেলা। দক্ষিণের উষ্ণ নির্মল বাতাস, সাগরের নীল জলরাশি । সুমদ্র সৈকতে এসে এসব দৃশ্য উপভোগ করতে পেরে অনেকেই মুগ্ধ। অনেকে প্রিয়জনদের সঙ্গে সৈকতে দাঁড়িয়ে সেলফি তুলে ছড়িয়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ আবার সৈকতের মুক্ত হাওয়ায় বসে উপভোগ করছেন প্রকৃতি।

সরেজমিনে,কয়েকজন  পর্যটকের সাথে কথা বলে জানা যায়, সময় ও কর্ম ব্যস্থতায় কারণে দূরবর্তী কোনো পর্যটন স্পটে যেতে আগ্রহী নয়। আর কম খরচে ও স্বল্প সময়ের মধ্যে কুতুবদিয়া  সমুদ্র সৈকতে এসে আনন্দ উপভোগ করতে পেরে  আনন্দিত।এছাড়াও এই কুতুবদিয়া  আসার পথে চ্যানেল যাত্রা নি:সন্দেহ নান্দনিক। প্রাকৃতির নয়নাভিরাম অপরুপ সৌন্দর্যে আপনাকে বিমোচিত করবে।শীতকাল ছাড়া বছরের অন্যান্য সময় সাগর একটু উত্তাল থাকে।

স্থানীয়  ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আযাদের উদ্দ্যোগে উপকূলীয় সমুদ্র সৈকত সবার কাছে বিনোদন এবং পর্যটন স্পটে রূপ নেওয়াতে এবার  প্রচুর লোক সমাগম হয়েছে। বাতিঘর এলাকাকে ঘিরে গড়ে উঠা সমুদ্র সৈকতে বসানো হয়েছে  কিটকট ছাতাযুক্ত চেয়ার। এগুলো সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবে পর্যটকেরা।সমুদ্র সৈকত ও সম্ভাবনাময় পর্যটন স্পট গুলোতে আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও পর্যটন শিল্প প্রসারের লক্ষ্যে সার্বক্ষণিক  গ্রাম পুলিশ মোতায়েন  করা হয়েছে।

আরও খবর