নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুতুবদিয়া-মগনামা নৌ-রুটে স্পিডবোট ৬০ ও ডেনিসবোট ভাড়া ২০ টাকা নির্ধারণ

স্পিডবোট ভাড়া ৬০ টাকা ও ডেনিসবোট ভাড়া ২০ টাকা নির্ধারণ করে অনতিবিলম্বে ইজারাদার নিয়োগ : ডিডিএলজি

কক্সবাজারের কুতুবদিয়া-মগনামা নৌ-পারাপারঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী মারধরের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের অবসান ঘটিয়েছেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) মুহাম্মদ শামীম আল-ইমরান।

এদিকে দীর্ঘদিন  ধরে স্থানীয় কতিপয় অসাধু মহল ও আমলারা যোগসাজশে ঘাট ইজারা কমিটির সদস্যদের অজান্তে কোন প্রকার ইজারা ছাড়া বিগত প্রায় ৮ মাস যাবত স্পিডবোট ৮০ ও ডেনিসবোট ৩০ টাকাসহ মালামাল পরিবহণে ইচ্ছামাফিক ভাড়া আদায় এবং প্রতিবাদ করলে যাত্রী সাধারণকে অপদস্ত করে আসছে প্রশাসনের ছত্রছায়ায় থাকা অবৈধ সিন্ডিকেট চক্র। কিন্তু এ বিষয়ে কোন প্রতিবাদ করেননি স্থানীয় কোন জনপ্রতিনিধি ও রাজনৈতিক মহল। এ অবস্থায় সম্পূর্ণ অন্যায্য বিষয়টি অত্যন্ত সাহসীকতার সাথে প্রতিবাদ মোকাবিলা করে কুতুবদিয়ার আপামর জনসাধারণের আন্তরিক আস্থা অর্জন করেছেন বড়ঘোপ ইউপি চেয়ারম্যান ও কুতুবদিয়া প্রেসক্লাবের সভাপতি আ.ন.ম.শহীদ উদ্দিন ছোটন।  অবশেষে ২ নভেম্বর ২০২৫ (রবিবার) ডিডিএলজি মুহাম্মদ শামীম আল-ইমরান কুতুবদিয়া সফরে এসে প্রথমে বড়ঘোপ ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যথোয়াইপ্রু মারমার কার্যালয়ে উপজেলার ছয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিয়ে এক জরুরি বৈঠক করেন। উক্ত বৈঠকে সর্বসম্মতিক্রমে স্পিডবোট ভাড়া ৬০ টাকা ও ডেনিসবোট ভাড়া ২০ টাকা নির্ধারণ করে অনতিবিলম্বে ইজারাদার নিয়োগ কার্যক্রম সম্পন্ন করে পারাপারঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করণসহ যাত্রী হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী ও সংশ্লিষ্ট ৬ ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যানবৃন্দ। জনগুরুত্বপূর্ণ এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কুতুবদিয়াবাসি।


Tag
আরও খবর