নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

উত্তরণ আবাসিক এলাকায় স্বামীকে কু*পি*য়ে হত্যা করে স্ত্রীকে ধ*র্ষ*নে*র অভিযোগ!

কক্সবাজারের ঝিলংজার উত্তরণ ১ নং ওয়ার্ড এলাকায় স্বামীকে জবাই করে স্ত্রীকে ধর্ষণ, লাশের পাশে অর্ধনগ্ন স্ত্রী কান্না।

কক্সবাজার শহরে স্ত্রীর সামনে খুন হওয়া রঞ্জন চাকমা (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যার পর পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হয়েছে ঘাতক বীরেন চাকমা (৫৪)।


শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নৃশংস এ হত্যাকাণ্ড ঘটে। মদ্যপ অবস্থায় আটক বীরেন চাকমাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।


ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ ইলিয়াস।


স্থানীয় বাসিন্দারা জানান, রাঙ্গামাটি জেলার বাসিন্দা নিহত রঞ্জন চাকমা নিজের স্ত্রী কালোদেবী চাকমাকে (৩৫) সঙ্গে নিয়ে সম্প্রতি কক্সবাজারে কাজের উদ্দেশ্যে আসেন। দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে তারা কক্সবাজারে বীরেন চাকমার ভাড়া বাসায় আশ্রয় নেন। বীরেনও কয়েক মাস আগে রাঙ্গামাটি থেকে এসে ঝিলংজার উত্তরণ আবাসিকে ভাড়া থাকছিলেন।


প্রত্যক্ষদর্শী এক যুবক বলেন, রাতে সম্ভবত তারা সবাই একসঙ্গে মদ্যপান করছিলেন। এ সময় মদ্যপ অবস্থায় রঞ্জনের স্ত্রীকে পাশের কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণ করে বীরেন। স্ত্রীকে বাঁচাতে রঞ্জন এগিয়ে এলে বীরেন তাকে ছুরি দিয়ে গলায় আঘাত করে পালিয়ে যাওয়ার সময় রঞ্জনের স্ত্রী চিৎকার করলে আমরা এগিয়ে আসি। হত্যার পর পালানোর সময় বীরেন চাকমার হাতে রক্ত দেখে স্থানীয়রা সন্দেহ করেন। পরে ব্যাগ হাতে পালাতে গিয়ে তাকে ধাওয়া করে ধরে ফেলে এলাকাবাসী।


প্রতিবেশী মোসলেম উদ্দিন বলেন, চাকমা পরিবার দুটি এখানে ভাড়া থাকতো। তারা সবাই সুপারি বাগানে কাজ করতো। তবে এমন হত্যাকাণ্ড ঘটবে আমরা ভাবিনি। স্ত্রীর সামনে স্বামীকে এভাবে খুন করা খুবই নৃশংস ঘটনা।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রঞ্জনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।


কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ ইলিয়াস বলেন, ঘাতককে স্থানীয়রা ধরে আমাদের হাতে দিয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ধর্ষণচেষ্টার ঘটনার জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।


তিনি আরও বলেন, নিহতের স্ত্রীকে ধর্ষণের আলামত পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Tag
আরও খবর