নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কক্সবাজারে স্কাউটিং কার্যক্রমের ওপর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউটিং কার্যক্রম আরও কার্যকর ও বিস্তৃত করতে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে গ্রুপ সভাপতিদের সাথে এক মতবিনিময় সভা।


শুক্রবার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে জেলা স্কাউটের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় জেলার বিভিন্ন উপজেলার দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অংশগ্রহণ করেন।


এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।


সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক, স্কাউটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের চরিত্র গঠন, নেতৃত্ব বিকাশ এবং সামাজিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন।


এ ছাড়া তাদেরকে সামনের দিকে এগিয়ে নিতে গ্রুপ সভাপতিদের আহবান জানান তিনি।


সভায় কাব স্কাউটিং এর জাতীয় পর্যায়ের এডহক কমিটির সদস্য-সচিব ও ২০২৪ এর জুলাই আন্দোলনে শহিদ মীর মুগ্ধর বড় ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, চট্টগ্রাম উপ আঞ্চলিক স্কাউট কমিশনার এম এম সিরাজুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফাসহ সংশ্লিস্টরা বক্তব্য রাখেন।


আলোচনায় সভায় বক্তারা জানান, স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল করতে স্কুল পর্যায়ে নিয়মিত প্রশিক্ষণ, ক্যাম্প এবং বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রধান শিক্ষক ও গ্রুপ সভাপতিদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে।


এ ছাড়া অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দ মাঠ পর্যায়ে স্কাউটিং কার্যক্রম পরিচালনায় যেসব চ্যালেঞ্জ রয়েছে, তা তুলে ধরেন এবং এ বিষয়ে প্রশাসনের সহায়তা কামনা করেন।


এ সময় স্কাউটিং কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন স্তরের উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা ও স্কাউট নেতৃবৃন্দ সভায় আরও উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর