নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

উখিয়ায় ১৭ বছর পর জামায়াতের বিশাল গণমিছিল

হাজারো মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ, প্রধান অতিথি মাওলানা নুর আহমদ আনোয়ারির ঘোষণা—“আগামীর পার্লামেন্ট হবে ইসলামী পার্লামেন্ট”


কক্সবাজারের উখিয়ায় দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশাল গণমিছিল ও মিছিল-উত্তর সমাবেশ করেছে। শনিবার (২ আগস্ট) বিকেল ৫টায় উখিয়া স্টেশন থেকে শুরু হয়ে প্রায় ৫ কিলোমিটার হেঁটে মিছিলটি কোটবাজার স্টেশনে এসে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়। এতে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করে, যা এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।


উপজেলা আমীর মাওলানা আবুল ফজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের আমির ও উখিয়া-টেকনাফ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা নুর আহমদ আনোয়ারি। তিনি বলেন, “আমরা কারো চোখ রাঙানিকে ভয় করি না। বাংলাদেশের মানুষ আর কোনো চাঁদাবাজকে ক্ষমতায় দেখতে চায় না। আগামীর পার্লামেন্ট হবে ইসলামী পার্লামেন্ট।”


তিনি আরও দাবি করেন, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও ন্যায়নিষ্ঠ শাসন ব্যবস্থার জন্য জামায়াতে ইসলামীর নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া বিকল্প নেই। একই সঙ্গে জনগণকে আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান।


সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম বলেন, “জামায়াতের ওপর দমন-পীড়ন চালিয়েও আমাদের দাবিকে দমিয়ে রাখা যায়নি। উখিয়ার গণমিছিল প্রমাণ করেছে জনগণ এখন পরিবর্তনের পক্ষে।”


এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি সোলতান আহমেদ, উখিয়া উপজেলা শিবির সভাপতি, সাবেক শিবির নেতা ও শ্রমিক সংগঠক মোহাম্মদ শাহজাহান। বক্তারা বলেন, ইসলামভিত্তিক ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জামায়াতের বিকল্প নেই।


জানা গেছে, দীর্ঘদিন পর এমন আয়োজন হওয়ায় এলাকাজুড়ে আনন্দঘন পরিবেশ বিরাজ করে। মিছিল শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে নিজ নিজ গন্তব্যে ফিরে যান।


উক্ত গণ মিছিলে উখিয়া উপজেলার প্রতিটি ইউনিয়নের জামায়াতের আমিরের নেতৃত্বে মিছিল সহকারে গণ মিছিলে অংশগ্রহণ করেন।

Tag
আরও খবর