উখিয়া উপজেলার সোনার পাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইয়াছিন আরফাত (২৬), দীর্ঘদিন ধরে “মেরুরজ্জু সমস্যা” বা কোমরের ডিস্ক সরে যাওয়ার (PLD) জটিল রোগে ভুগছেন। উন্নত চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় তার পরিবার পড়েছে চরম আর্থিক সংকটে।
এই মানবিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে, হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (HMYSDF) তার চিকিৎসার জন্য অনুদান হিসেবে ২৫,০০০/- টাকা প্রদান করেছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাহাবুব কাউসার জানান, “মানবিক বিপর্যয়ে আক্রান্তদের পাশে দাঁড়ানো আমাদের অন্যতম দায়িত্ব। ইয়াছিনের চিকিৎসা যেন নির্বিঘ্নে চালিয়ে যেতে পারে, সেই লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”
উল্লেখ্য, হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে ঊপকূলীয় অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
আর্থিক সহযোগিতা পেয়ে রোগীর পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁরা রোগীর সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেন।
১৫ ঘন্টা ২৮ মিনিট আগে
১৭ ঘন্টা ৩৯ মিনিট আগে
১ দিন ১০ ঘন্টা ৮ মিনিট আগে
১ দিন ১৮ ঘন্টা ২ মিনিট আগে
৩ দিন ৮ ঘন্টা ৪০ মিনিট আগে
৪ দিন ৭ ঘন্টা ৫৭ মিনিট আগে
৪ দিন ১২ ঘন্টা ৪ মিনিট আগে
৫ দিন ১৮ ঘন্টা ২৮ মিনিট আগে