নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুতুবদিয়া সরকারি কলেজে এইচএসসি ২০২৫ ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলাধীন কুতুবদিয়া সরকারি কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ১৯ জুন কলেজ প্রাঙ্গণে অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ  প্রফেসর অরুন বিকাশ বড়ুয়া (বিসিএস শিক্ষা) সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যথোয়াইপ্রু মারমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন: উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল হাসান, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরমান হোসেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্মানিত সম্পাদক  মোহাং নাজের হোছাইন। বক্তব্য রাখেন কুতুবদিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের  প্রভাষক মোতাহেরা বেগম।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলা বিভাগের প্রভাষক জনাব এএইচএম ইশতেহাদুল হক।এছাড়াও অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ— জনাব সমীর কান্তি দাশ এবং জনাব শওকতুল ইসলাম।

ছাত্রছাত্রীদের পক্ষ থেকেও আবেগঘন বক্তব্যে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যতের পথচলায় সৎ, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।  আরও বলেন- বিদায়ী শিক্ষার্থীরা জীবনের প্রতিটি ধাপে সাফল্যের সঙ্গে এগিয়ে যাবে এবং কুতুবদিয়া সরকারি কলেজের সুনাম বয়ে আনবে।

এছাড়াও অধ্যক্ষ  এইচ এস সি পরীক্ষায়  সুন্দর, সুষ্ঠু ও সুশৃংখল  পরিবেশে সম্পাদনের জন্য শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন।অনুষ্ঠানের শেষে শিক্ষর্থীদের জন্য বিশেষ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

Tag
আরও খবর