নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রক্তদাতার যে বিষয় গুলো মেনে চলা জরুরী

রক্তদান একটি মহৎ কাজ। বিশ্বে একসময় অসচেতনতার বলয়ে রক্তদান করা ছিলো নিছক ভয়ের কাজ। তাই রক্তের অভাবে প্রাণ হারাতে হয়েছে হাজারো রোগীর। ফলে প্রয়োজন সাপেক্ষে প্রতি ব্যাগ রক্ত কিনতে হতো হাজার হাজার টাকা খরচ করে। কিন্তু তথ্য প্রযুক্তির আধুনিক যুগে সে মিছে ভয় দূর করে তরুণ সমাজ ও স্বেচ্ছাসেবী সংগঠনের বদৌলতে সচেতনতার মাধ্যমে সর্বস্তরের মানুষ এখন স্বেচ্ছায় বিনামূল্যে রক্তদান করে থাকে।

তবে রক্তাদাতা ও গ্রহীতার কিছু সাধারণ ও গুরুত্বপূর্ণ বিষয় মেনে চলা অতি জরুরী।


রক্তদাতার বিবেচ্য বিষয়সমূহ:

বয়স: সাধারণত ১৮ থেকে ৬৫ বছর বয়সী ব্যক্তি রক্তদানে উপযুক্ত।

ওজন: ন্যূনতম ৫০ কেজি বা তার বেশি ওজন থাকা প্রয়োজন।

শারীরিক সুস্থতা: রক্তদানের দিন সম্পূর্ণ সুস্থ থাকা আবশ্যক। সর্দি, জ্বর, সংক্রমণ বা অসুস্থতা থাকলে রক্তদান করা উচিত নয়।

রক্তচাপ ও হিমোগ্লোবিন: রক্তচাপ ও হিমোগ্লোবিন স্বাভাবিক থাকা উচিত। হিমোগ্লোবিন সাধারণত কমপক্ষে ১২.৫ গ্রাম/ডেসি লিটার থাকতে হয়। 

রোগ ইতিহাস: হেপাটাইটিস-বি, হেপাটাইটিস-সি, এইডস, সিফিলিস, ম্যালেরিয়া বা অন্য সংক্রামক রোগ থাকলে রক্তদান নিষিদ্ধ।

ঔষধ গ্রহণ: কিছু নির্দিষ্ট ওষুধ গ্রহণকারীদের রক্তদান করা অনুপযুক্ত হতে পারে। যেমন: অ্যান্টিবায়োটিক, ইনসুলিন ইত্যাদি।

অপারেশন বা ট্যাটু: সাম্প্রতিক সময়ে বড় ধরনের অপারেশন বা ট্যাটু করালে সাধারণত ৬ মাস পর্যন্ত রক্তদান করা নিষেধ।

গর্ভাবস্থা ও স্তন্যদান: গর্ভবতী ও স্তন্যদানরত নারীরা রক্তদানের জন্য অনুপযুক্ত।

পূর্ববর্তী রক্তদান: সর্বনিম্ন ৩ মাসের ব্যবধানে পুনরায় রক্তদান করা উচিত (পুরুষদের ক্ষেত্রে)। নারীদের ক্ষেত্রে সময় আরও বেশি হতে পারে।

নেশা বা আসক্তি: যারা মাদকাসক্ত, তাদের রক্তদান নিষিদ্ধ।

রক্তদানের আগে হালকা খাবার খাওয়া উচিত। রক্তদানের পর অন্তত ১৫–৩০ মিনিট বিশ্রাম ও পানি খাওয়া প্রয়োজন। রক্তদানের সময় ও পরে যথাযথ পরিচ্ছন্নতা ও নিরাপত্তা মানা জরুরি।


লেখক: মাহাবুব কাউসার

সমাজকর্মী ও প্রতিষ্ঠাতা

হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন

Tag
আরও খবর