নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ফ্রেন্ডশিপ স্পোর্টিং ক্লাব কর্তৃক কৃতি ক্রীড়াব্যক্তিত্বদের সংবর্ধনা আয়োজন।

অদ্য ২০ মে, ২০২৫ খ্রি. উখিয়া উপজেলার অন্যতম ক্রীড়ামোদী ফুটবল ক্লাব "ফ্রেন্ডশিপ স্পোর্টিং ক্লাব" কর্তৃক কৃতি ক্রীড়াব্যক্তিত্বদের সংবর্ধনা আয়োজন করা হয়। ক্লাবের অস্থায়ী কার্যালয়ে সদস্যবৃন্দ ও ক্রীড়ামোদী ব্যক্তিদের উপস্থিতিতে এই সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়। সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্লাবের সিনিয়র সদস্য আরিফুর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য ঘোষিত কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা'র এ্যাডহক কমিটির মান্যবর সদস্য জনাব মোহাম্মদ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক রিদুয়ানুল হক জিসান, সমাজসেবক জিয়াউল হক, মাহবুব আলম, জসীম উদ্দিন বাবুল, মোহাম্মদ নূর, ক্রীড়াবিদ আব্দুর রাজ্জাক মামুন, ফারুক হোসেন প্রমূখ।

অনুষ্ঠানে ৩ জন ক্রীড়াব্যক্তিত্ব-কে সংবর্ধিত করা হয়। তাঁরা হলেন, জেলা ক্রীড়া সংস্থা'র এ্যাডহক কমিটির সদস্য মোহাম্মদ হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'জোড়ো' বিভাগের প্রতিযোগিতায় ৩ বার চ্যাম্পিয়ন রিয়াজ উদ্দিন এবং জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:ফুটবল টুর্নামেন্ট-২০২৫ খ্রি. এর চ্যাম্পিয়ন দলের সদস্য ও ফ্রেন্ডশিপ স্পোর্টিং ক্লাব এর সিনিয়র সদস্য মনির হাসান।

ক্লাবের সিনিয়র সদস্য আরিফুর রহমান ও মোবাশ্বের হোসেন রেজা আমন্ত্রিত অতিথিদের সামনে ক্লাবের চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি ক্রীড়া'র উন্নয়নে অতিথিবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেন।

প্রধান অতিথি মহোদয় বক্তব্যে বলেন, "আমার প্রয়াস থাকবে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ফ্রেন্ডশিপ স্পোর্টিং ক্লাবের জন্য দৃশ্যমান ভূমিকা রাখার"। অন্যান্য অতিথিবৃন্দ তাদের বক্তব্যে উক্ত ক্লাবের শুভ কামনা করে তাদের সার্বিক প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি প্রদান করেন।

Tag
আরও খবর