নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দুপুর পযর্ন্ত কক্সবাজারে সর্বোচ্চ ৬০ মিলিমিটার বৃষ্টিপাত

সকাল থেকে দুপুর পর্যন্ত সারা দেশের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায়। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী সেখানে প্রায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া দেশজুড়েই কম-বেশি বৃষ্টি হয়েছে এবং এখনও বিভিন্ন অঞ্চলে বৃষ্টি চলমান রয়েছে।


বুধবার (১৬ এপ্রিল) বিকেলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।


তিনি বলেন, আজ ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির খবর পাওয়া গেছে। সেইসঙ্গে ঢাকা এবং পার্শ্ববর্তী অঞ্চলে ঝড়ো ও দমকা হাওয়ার পূর্বাভাসও দেওয়া হয়েছিল। এখনও ঢাকা ও আশপাশের অঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন। তবে ঢাকায় দুপুরের পর থেকে কত মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সেটি সন্ধ্যার পর জানা যাবে।

প্রসঙ্গত, আবহাওয়া অধিদপ্তরের নিয়ম অনুযায়ী, কোনো অঞ্চলে ২৪ ঘণ্টায় ১-১০ মিলিমিটার বৃষ্টিপাতকে হালকা, ১১-১২ মিলিমিটার বৃষ্টিপাতকে মাঝারি, ২৩-৪৩ মিলিমিটার বৃষ্টিপাতকে মাঝারি ধরনের ভারি, ৪৪-৮৮ মিলিমিটার বৃষ্টিপাতকে ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতকে অতি ভারি বৃষ্টিপাত হিসেবে গণ্য করা হয়।

Tag
আরও খবর