নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শেষমুহূর্তে ঈদের জমজমাট বেচাকেনা উখিয়ার ঈদ বাজারে মেয়েদের পছন্দ পাকিস্তানি থ্রি-পিস

কক্সবাজারের উখিয়ায় রমজানের শেষপর্যায়ে শপিংমলগুলোতে জমে উঠেছে ঈদের বেচাকেনা৷ এবার ঈদ বাজারে মেয়ের পছন্দের মধ্যে শীর্ষে পাকিস্তানি থ্রি পিস৷ সেলাই কিংবা সেলাই ছাড়া দুই ধরনের পোশাকেই আগ্রহের তালিকায় আগানূর, রাওয়াত, তায়াক্কালসহ বিভিন্ন পাকিস্তানি ব্র্যান্ড। আর ছেলেদের কেনাকাটায় পছন্দের তালিকায় পাঞ্জাবি৷


সোমবার (২৪ মার্চ) উখিয়া বাজার, কোটবাজার মরিচ্যা, কুতুপালং, থাইংখালী ও পালংখালী বাজার ঘুরে দেখা গেছে, বেলা বাড়ার সাথে সাথে দোকান গুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড়৷


কোটবাজার ক্লাথ ব্যবসায়ী আব্দুল্লাহ আল আজিজ জানান, অন্যান্য বছরের চেয়ে চলতি বছর ঈদের কেনাকাটা পাকিস্তানি থ্রি-পিসের চাহিদা বেশি৷ পাকিস্তানি থ্রি-পিসের মধ্যে রয়েছে কয়েক ধরনের কোয়ালিটি যেমন আগানূর, রাওয়াত, তায়াক্কাল। এগুলোর চাহিদা বেশি মেয়েদের৷


উখিয়া সদরের গার্মেন্টস দোকানদার আলা উদ্দিন জানান, ছেলের টি-শার্ট ও শার্টের তুলনায় মূল আর্কষণ ব্র্যান্ডের পাঞ্জাবি দিকে৷ এবার দাম কিছুটা বেশি হলেও তরুণদের আগ্রহের কমতি নেই। আমার দোকানে জিন্স, শার্ট ও টি-র্শাটের কাস্টমার গতবারের তুলনায় কম৷


কুতুপালং বাজারে ইমরান নামের এক ক্রেতার জানান, কাজের চাপে এতোদিন ঈদ বাজারে আসিনি৷ আজ বাজারে এসে ২টি পাঞ্জাবি ও পায়জামা নিয়েছি৷ গতবছরের চেয়ে এবার পাঞ্জাবির দাম বেশি, তবে প্রিমিয়াম। তাই একসাথে ২টি নিয়ে নিলাম৷



নারী ক্রেতা আদিবার সঙ্গে কথা বললে তিনি জানান, গতবছর শাড়ি নিয়েছিলাম কিন্তু এইবছর পাকিস্তানি থ্রি পিসের ভালো কালেকশন আসছে৷ তাই পাকিস্তানি থ্রি পিস কিনেছি৷ দাম একটু বেশি তবে পছন্দ হওয়ায় কিনে নিয়েছি। শুধু আম্মুর জন্য শাড়ি নিয়েছি৷


কোটবাজার বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি খুরশেদ আলম জানান, উপজেলার বৃহত্তর এই বাজার৷ এখানে উখিয়া উপজেলার পাশাপাশি টেকনাফ ও রামু উপজেলা থেকেও ক্রেতারা আসেন৷ তাঁরা তাদের পছন্দমতো কেনাকাটা করতে পারেন৷ নিরাপত্তা ও যানজট নিরসনের জন্য ৫০ জন স্বেচ্ছাসেবক কাজ করছেন৷ তাছাড়া থাকা পুলিশ ও সেনাবাহিনী র‍্যাব নিয়মিত বাজার টহল দিচ্ছেন৷


উখিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসেইন জানান, রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় সার্বক্ষণিক নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে৷ এখানে কোনো দুষ্কৃতকারী আশ্রয়-প্রশ্রয় পাবে না৷ নির্দ্বিধায় ক্রয় এবং ব্যবসায়ীরা বিক্রয় করতে পারবেন৷


উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী জানান, ইতিমধ্যে সিসি টিভির আওতায় বাজার গুলো মনিটরিং করা হচ্ছে৷ তাছাড়া প্রতিটি দোকান সিসি টিভি আছে৷ তাছাড়া গ্রাম পুলিশ, আনসার, পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাবের একাধিক টিম ঈদ বাজারে টহলা দেওয়া হচ্ছে৷

Tag
আরও খবর