নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রমজানের প্রথম দিনেই উখিয়ায় প্রশাসনের মোবাইল কোর্ট: ২২ হাজার টাকা অর্থদণ্ড

বহুমুখী সমস্যায় জর্জরিত উখিয়া উপজেলার ব্যস্ততম বাণিজ্যিক স্টেশন কোর্টবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।


রবিবার(২ মার্চ) দুপুরে দুই দফা অভিযান পরিচালনা করা হয়। প্রথম দফায় অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিন। এসময় কোর্টবাজার স্টেশনে যত্রতত্র সড়কের উপর বসা অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করে দুই মামলায় ২হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।


একইদিন বিকেলে কোর্টবাজার স্টেশনে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী। এসময় তিনি স্থানীয় সরকার ( ইউনিয়ন পরিষদ) আইনে ৪টি মামলায় ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন।


এছাড়া সড়কের পাশে অবস্থিত ড্রেন অর্থাৎ হাঁটা-চলার পথ দখল করে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা সরিয়ে নিতে কঠোর নির্দেশনা প্রদান করেন ইউএনও। পরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে পাইকার ব্যবসায়ীদের সতর্কবার্তা প্রদান করেন তিনি।


জানা যায়, পবিত্র রমজান মাসে মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পায় সড়ক দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের প্রতিযোগিতা। যার ফলে সৃষ্ট হয় যানজট সহ নানা ধরনের সমস্যা।


উখিয়া থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত পৃথক অভিযানে ২২হাজার টাকা জরিমানা আদায় করে প্রশাসন।


ইউএনও জানান," অবৈধভাবে যারা সড়ক দখল করে স্থাপনা নির্মাণ করেছে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি রোধে সিন্ডিকেট ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।"

Tag
আরও খবর